News Flash

  • Home
  • Uncategorized
  • কেরল হাইকোর্টে খারিজ মালয়ালম অভিনেতা দিলীপের জামিনের আবেদন
Image

কেরল হাইকোর্টে খারিজ মালয়ালম অভিনেতা দিলীপের জামিনের আবেদন

কোচি, ২৯ আগস্ট (হি.স.): মঙ্গলবারও কেরল হাইকোর্টে ফের নাকচ হল মালয়ালম অভিনেতা দিলীপের জামিনের আবেদন। একটি অপহরণ মামলায় অভিযুক্ত দিলীপ গত সাত সপ্তাহ ধরে জেল হেফাজতে হয়েছেন। জুলাই মাসের ১০ তারিখ ওই অপহরণ মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মালয়ালম এক অভিনেত্রীকে অপহরণের মামলায় গ্রেফতার হন দিলীপ। বর্তমানে তাঁকে রাখা হয়েছে আলুবা সাব-জেলে।
পুলিশ জানিয়েছে, মালয়ালম ওই অভিনেত্রীকে অপহরণের মামলায় দিলীপের বিরুদ্ধে তদন্তকারীদের হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। ত্রিচূর থেকে কোচি যাওয়ার সময়ে ওই অভিনেত্রীকে অপহরণ করা হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে গ্রেফতারের পরে ট্রায়াল কোর্টে জামিনের আবেদন করেন দিলীপ। কিন্তু ওই আবেদন খারিজ হয়ে যায়। এরপরে হাইকোর্টেও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এদিন হাইকোর্টে তদন্তকারীরা জানান, দিলীপকে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হতে পারে। তার ভিত্তিতেই খারিজ হয়ে যায় জামিনের আবেদন।

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top