News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের নির্দেশ কার্যকর না করায় লাগাতর ধর্মঘটের হুমকি চটকল কর্মীদের
Image

আদালতের নির্দেশ কার্যকর না করায় লাগাতর ধর্মঘটের হুমকি চটকল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬  আগষ্ট৷৷  রাজ্যের একমাত্র মাঝারি শিল্প কারখানা জুটমিল বন্ধ হয়ে পরার মুখে এসে ঠেকেছে৷ রাজ্য সরকারের অধিগৃহিত এই কারখানার কর্মীদের দেশের সর্র্বেচ্চ আদালতের নির্দেশ মোতাবেক দেনা পাওনা মিটিয়ে না দেওয়ার শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে৷ চটকলের  শাসক দলীয় সংগঠন ছাড়াও চারটি শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছে৷ আন্দোলরে সামিল হচ্ছে অবসরপ্রাপ্ত শ্রইমকরাও৷ অনির্দিষ্টকালে এই ধর্মঘটে যাওয়ার আগে আগামী ২৯শে আগস্ট রাজ্য সরাকারকে সতর্কবাণী  দিতে শ্রমিকরা চটকলের ম্যানেজিং ডাইরেক্টরের কাচে মেমোরেন্ডার জমা দেবে৷ একেই সঙ্গে চলতে থাকবে গণ ধর্না৷ একেই ভাবে ৪ সেপ্ঢেম্বর রাজধানী আগরতলায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে মিছিল রাজ্য সচিবালয়ে গিয়ে অর্থ সচিবের কাছে দাবী সনদ পেশ করবে শ্রমিকরা৷ এসবে কোন কাজ না হলে ৯সেপ্ঢেম্বর থেকে শুরু হবে লাগাতর ধর্মঘট৷ এক মামলায় দেশের সর্র্বেচ্চ আদালত ২০১৬ সালে ২৫ অক্টোবরে রাজ্য সরকারকে নির্দেশ দেয় চটকলের কর্মীদের বেতন-ভাতা যাতে অন্যান্য অধিগৃহীত সংস্থাগুলির মত করেই দেওয়া হয়৷ এর আগে উচ্চ আদলতেও এই নির্দেশই দিয়েছিল৷ আদালতের নির্দেশ কার্যকরা না করায় রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে আন্দোলনের সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা৷ উল্লেখ করা যেতে পারে ১৯৭৮ সালে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই চটকল থেকে উৎপাদন শুরু হয়৷ কিন্তু সাম্প্রতিক কালে চটকল যথেষ্ট লোকসানে চলছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top