News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিস্ফোরণের শব্দে কাঁপে উঠল পাহাড়
Image

ফের বিস্ফোরণের শব্দে কাঁপে উঠল পাহাড়

দার্জিলিং, ২৬ অগাষ্ট (হি.স.) : ফের বিস্ফোরণের শব্দে কাঁপে উঠল দার্জিলিং৷ এবার গাড়ি বোমা বিস্ফোরণে খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দার্জিলিংয়ের ২৭ মাইলের এলাকায়৷ শনিবার সকালে একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে৷ শিলিগুড়ি থেকে সিকিম একটি যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা৷ জানা গিয়েছে, পাঁচ দুষ্কৃতি গাড়ি থামিয়ে বোমা মারে চম্পট দেয়৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক ও তার সহযোগী চম্পট দেয়৷ এর আগেও চারবার পাহাড়ে শক্তিশালী বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে৷ থানা লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনাস্থলে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী৷
গত বৃহস্পতিবার ও শুক্রবার বিস্ফোরণ কেঁপে ওঠে পাহাড়ে৷ বিস্ফোরণে পেশকখোলার কাছে বড়সড় নাশকতার ছক ছিল বলেও অনুমান পুলিশের৷এদিন দার্জিলিংও কালিম্পং এর সংযোগকারী সেতু ওড়ানোর চেষ্টা করা হয়৷ তবে সেতুটি লোহার থাকার ফলে পরিকল্পনা ভেস্তে গিয়েছে৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ একইসঙ্গে গ্রেফতার এক মোর্চা নেতাও৷
পাহাড়ে শান্তি ফেরাতে মোর্চা নেতাদের বৈঠকে আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোর্চার তরফেও বৈঠকে যাওয়ার কথা জানানো হয়েছে৷ এই পরিস্থিতিতে পাহাড়ে লাগাতার বিস্ফোরণ অব্যাহত৷ পরপর বেশ কয়েকটি থানা লক্ষ্য করে হামলা চালানোর পর এবার এবার পেশকখোলার কাছে বড়সড় বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ এলাকার বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top