News Flash

  • Home
  • Uncategorized
  • ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাঁচকুলা, ধৃত ১৫ জন ডেরা ভক্ত
Image

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাঁচকুলা, ধৃত ১৫ জন ডেরা ভক্ত

পাঁচকুলা (হরিয়ানা), ২৬ আগস্ট (হি.স.): আদালতে দোষী সাব্যস্ত এক জন ধর্ষকের জন্য শুক্রবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল হরিয়ানার পাঁচকুলা| ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ভক্তদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে| ভাঙচুর চালানো হয় সরকারি দফতরে| তবে, শুক্রবার রাতে নতুন করে কোনও হিংসা ছড়ায়নি পাঁচকুলায়| পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে| হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে, উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে যাতে নতুন করে হিংসা ছড়াতে না পারে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| রাতভর পাঁচকুলায় টহল দিয়েছে সেনা| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২ কোম্পানি সেনা এবং ১০ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে|
এদিকে, হরিয়ানা কুরুক্ষেত্রে সীল করে দেওযা হয়েছে দু’টি ডেরা সচ্চা সৌদা আশ্রম| পাশাপাশি সিরসা হেড কোয়ার্টার থেকে শুক্রবার আটক করা হয়েছে ১৫ জন ডেরা ভক্তকে| সিরসা এসপি অশ্বিন শেনভি জানিয়েছেন, `সিরসা হেড কোয়ার্টার থেকে আটক করা হয়েছে ১৫ জন ডেরা ভক্তকে|
যেই গুরুজিকে নিয়ে এত গণ্ডগোলের সূত্রপাত, সেই রাম রহিম সিং হরিয়ানার রোহতক জেলের বিশেষ সেলে ভিআইপি ব্যবস্থায় রাত কাটালেন| রোহতক জেল সূত্রের খবর, বিশেষ সেলে রাম রহিম সিং-এর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল| জেলের মধ্যে তার সঙ্গে ছিলেন একজন সহকারীও| ধর্ষণ মামলায় আগামী ২৮ তারিখ সাজা ঘোষণা|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top