News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে গ্রাহকদের ক্ষোভের মুখে বিদ্যুৎ নিগমের কর্মচারীরা
Image

চড়িলামে গ্রাহকদের ক্ষোভের মুখে বিদ্যুৎ নিগমের কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ আগস্ট৷৷ বুধবার দুপুরে চড়িলামস্থিত বিদ্যুৎ নিগমের সরকারী কর্মীরা বিদ্যুৎ সারাইয়ের জন্য পুলিশী সহায়তা নিয়ে কাজ করতে ফকিড়ামুড়া এলাকায় যায়৷ এই বিদ্যুৎ খঁুটির জিও’র কাজ করতে এসে এক সাধারণ অদক্ষ বিদ্যুৎ কর্মী গুরুতর জখম হয়ে বহিরাজ্যে চিকিৎসাধীন৷ প্রসঙ্গত গত ১৫ই আগষ্টের দিনে একজন অস্থায়ী বিদ্যুৎ কর্মী সুধাংশু বিশ্বাস (৩৯) গুরুতর জখম হয় বিদ্যুতের সংযোগ বন্ধ করতে আসে৷ ফকিড়ামুড়া এলাকাটি ঘনবসতী পূর্ণ৷ এই বিদ্যুৎ খঁুটি থেকে চড়িলামের অন্যান্য এলাকায় বিদ্যুৎ সংযোগ হয়৷ তবে বিদ্যুৎ নিগমের আধিকারিকারও এ বিষয়ে অবগত আছে যে এই খঁুটিতে এর পূর্বে একজনের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্টে৷ একটি গবাদী পশুরও প্রাণ গিয়েছে বিদ্যুৎ নিগমের গাফিলতিতে৷ এই দুর্বলতার দোষ ঢাকতে এবং জনরোষের হাত থেকে রেহাই পেতে পুলিশী সহায়তা নিয়ে এলাকায় বিদ্যুৎ সারাই এর কাজ করতে লক্ষ্য করা গেছে৷ যখন কাজ চলছিল তখন বিশালগড় থানা থেকে আগত পুলিশ অফিসারকে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ তিনি জানান এই বিষয়ে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের  সঙ্গে কথা বলবেন৷ তবে উত্তেজিত জনতা বলেন যে এই খঁুটি চারপাশে বেড়া দিতে হবে অন্যথায় এলাকায় জনগণ আগামীদিন বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করবে৷ তাছাড়া এও বলেন যে সুভাষ শীলের মতো আরো না কত মানুষের জীবন দিতে হবে বিদ্যুৎ  নিগমের গাফিলতিতে৷ গত ১৫ আগস্ট গুরুতর বিদ্যুৎস্পৃষ্টে জখম ব্যাক্তি এখন কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top