নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ আগস্ট৷৷ শনিবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিশাগড়স্থিত জাঙ্গালিয়ার এক বাসিন্দা মাটির ঘর ভাঙার কাজ করছিলেন এমন সময় ঘরের একটি দেয়ালের অংশ ভেঙ্গে চাপা পড়ে যায় ঐ ব্যক্তি৷ তার নাম হেলাল মিঞা (৩৮)৷ সঙ্গে সঙ্গে আহত হেলাল মিঞাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসায় পর জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক৷ তবে মাটি চাপা পড়া ব্যক্তির কোমড় ভেঙ্গে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷ বন্যার জলে মাটির ঘরটি নিচের অংশে জল জমে দুর্বল হয়ে যায়৷ সে কারণে ঘরটি ভাঙ্গায় জন্য দুজন লোক নিয়ে হেলাল মিঞা কাজ করছিলেন৷ এমন সময় ঘটে এ বিপত্তি৷

মাটির দেওয়াল ভেঙ্গে গুরুতর জখম এক ব্যক্তি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















