News Flash

  • Home
  • Uncategorized
  • ডুবে যাওয়া গাড়ি থেকে শিশুসহ পাঁচজনকে বাঁচাল কলেজ পড়ুয়ারা
Image

ডুবে যাওয়া গাড়ি থেকে শিশুসহ পাঁচজনকে বাঁচাল কলেজ পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৯ আগস্ট৷৷ আসামের করিমগঞ্জ জেলার নিলামবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা৷ বন্যার জলের নিচে যাত্রীবাহী অল্টো কার৷ নিলামবাজার কলেজ ছাত্রদের সাহসিকতায় প্রাণে বাঁচল দশ মাসের শিশু পুত্র সহ মোট পাঁচজন৷ কলেজ ছাত্রদেরকে পুরস্কার ঘোষণা করলেন নিলামাবাজার থানার ওসি আলিমুদ্দিন৷ ঘটনার বিবরণে প্রকাশ শনিবার দুপুর বারটা নাগাদ নিলামবাজার থেকে লোয়াইরপোয়াগামী একটি অল্টো গাড়ি নিলামবাজার কলেজের সামনে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়৷ বন্যার জলে পুরো গাড়িটি জলের নিচে চলে যায়৷ ঘটনা প্রত্যক্ষ করে নিলামবাজার কলেজের প্রায় শতাধিক ছাত্র সহ কলেজর অধ্যাপকরা মিলে জলে ঝাপিয়ে পড়ে দশ মাসের শিশু পুত্র সহ মোট পাঁচজন যাত্রীকে উদ্ধার করেন এবং নিলামবাজার স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়৷ কলেজ ছাত্রদের দুঃসাহসীকতার কারণে পুরস্কার ঘোষণা করেছেন নিলামবাজার থানার ওসি আলিমুদ্দিন৷

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top