News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০
Image

বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০

পটনা, ১৯ অগাষ্ট (হি.স.) : বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জন। শনিবার এবং রবিবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৭টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে এক কোটি মানুষ। শুধু আরারিয়া জেলাতেই ৩০ জনের মৃত্যু হয়েছে। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর ৭টি এবং এনডিআরএফের ২৮টি দল। সেনার ২৮০টি এবং এনডিআরএফের ১১৮টি নৌকা নামানো হয়েছে। ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সেরও একটি দল কাজ করছে দুর্গতদের উদ্ধারে। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে প্রায় দু’হাজার অন্নসত্র খোলা হয়েছে দুর্গতদের খাদ্য সরবরাহের জন্য।
উত্তরপ্রদেশের পূর্ব দিকেও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রোহিন নদীর জল উপচে প্লাবিত বরাবাঁকি, মহারাজগঞ্জ, গোন্ডা সহ বিভিন্ন জেলার প্রায় ১০৫টি গ্রাম। নেপালগামী গোরখপুর–সোনাউলি জাতীয় সড়ক জলের তলায় চলে যাওয়ায় সড়ক পরিবহন ব্যাহত। উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীকে।
অসমে আপাতত বৃষ্টি কমায় নতুন করে আর কোনও জেলা প্লাবিত হয়নি।
শনিবার নতুন করে কোনও মৃত্যুর খবর নেই। বৃষ্টি কমায় বানভাসি জেলাগুলিতে জোরকদমে উদ্ধারকাজ করছে সেনা, এনডিআরএফ এবং অসম বিপর্যয় মোকাবিলা দফতর। তবে এখনও বিপদসীমার উপরেই রয়েছে ব্রহ্মপুত্র। ফলে প্লাবনের আশঙ্কা কমেনি। অসম বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে মোট ২৪ বানভাসি জেলায় কমপক্ষে ৩২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। ডুবে গিয়েছে ২,২১০টি গ্রাম। নষ্ট হয়েছে ১,২৩,০০০ হেক্টর জমির ফসল। অসমের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু কাজিরাঙা জাতীয় উদ্যানে শুক্রবার ১৪০টি পশুর দেহাবশেষ উদ্ধার হয়েছে। শুধু গত সপ্তাহেই ২০৪টি পশু মারা গিয়েছে বলে জানিয়েছে উদ্যান কর্তৃপক্ষ। প্রথম দফার বন্যায় মারা গিয়েছিল ১০৭টি পশু। কাজিরাঙার প্রায় ৮৭ শতাংশ অঞ্চল ৬ ফুট জলের তলায়। জল নামলে আরও পশুর দেহাবশেষ মিলবে বলে আশঙ্কা উদ্যান কর্তৃপক্ষের।
অন্যদিকে, বিহার, অসম এবং উত্তরবঙ্গে বন্যার জন্য রবিবার পর্যন্ত সব উত্তর–পূর্ব রেলের সব ট্রেন‌ বাতিল রাখছে উত্তর–পূর্ব রেল। ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে আছে, সরাইঘাট, কাঞ্চনকন্যা, রাধিকাপুর, মহানন্দা এক্সপ্রেসের মতো ট্রেনও।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top