News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি, বিডিও ঘেরাও
Image

পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি, বিডিও ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৩ আগস্ট৷৷ বিজেপির পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন এবং আন্দোলন গড়ে তোলা হচ্ছে৷ এর অঙ্গ হিসাবে কালাছড়া ব্লকের অধিন আলগাপুর  পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে৷ ডেপুটেশনে প্রধান দাবী ছিলে এই পঞ্চায়েতে ৫৭০ জন রেগার জবকার্ড হোল্ডার রয়েছে৷ এদের ১০০ দিনের কাজ দেওয়ার কথা, তবে কেন বাকি ৭৫ দিনের কাজ দেওয়া হল না৷ বিভিন্ন স্থানে নর্দমা নির্মাণের নামে কাজ দেখিয়ে টাকা হাপিশের অভিযোগ আনা হয়েছে৷ এইদিকে বিজেপি কর্মীদের প্রশ্ণের মুখে পড়ে পঞ্চায়েত সচিব অসীম অধিকারী জটিল অবস্থার মধ্যে পরেন৷ তিনি একটাও প্রশ্ণের জবাব দিতে না পারায় ঘেরাও  করে রাখা হয় সচিব এবং অন্যান্য সদস্য সদস্যাদের৷ এই খবর পেয়ে ছুটে আসেন কালাছড়া ব্লকের বিডিও৷ ঘেরাও করা হয় বিডিওকে, বলা হয় দুর্নীতি কারিগর পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে থানায় এফআইআর না করলে কাউকেই যেতে দেওয়া হবে না৷ এসডিএমের লিখিত অভিযোগর ভিত্তিতে তদন্ত করে তিনি যথোপযোগী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন৷ তারপর ডেপুটেশনকারী এসডিএমকে ১৫ দিনের সময় দিয়ে বিডিও সহ অন্যান্যদের ঘেরাও মুক্ত করেন৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top