News Flash

  • Home
  • Uncategorized
  • গোরক্ষপুরে হাসপাতালে অক্সিজেনের অভাবে ৪৮ ঘন্টায় মৃত ৩০টি শিশু
Image

গোরক্ষপুরে হাসপাতালে অক্সিজেনের অভাবে ৪৮ ঘন্টায় মৃত ৩০টি শিশু

গোরক্ষপুর, ১০ আগস্ট (হি.স): উত্তরপ্রদেশে গোরক্ষপুরে হাসপাতালে অক্সিজেনের অভাবে গত ৪৮ ঘন্টায় ৩০টি শিশুর মৃত্যু হয়েছে | গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজ (বিআরডি) হাসপাতালের অক্সিজেন সরবরাহকারী সংস্থা গত রাত থেকে অক্সিজেন সরবরাহ করা বন্ধ করে দেওয়ায় শুক্রবার এই খবর লেখা পর্যন্ত ৩০টি শিশুর মৃত্যু হয়েছে | খবরের সত্যতা স্বীকার করেছে জেলাশাসক রাজীব রাউতেলা |
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী সংস্থা গত রাত থেকে অক্সিজেন সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই এনসেফেলাইটিসে ভুগছিল। দিন দু’য়েক আগেই ওই হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখেন। এর দু’দিনের মধ্যেই এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, ওই হাসপাতালে যে সংস্থা অক্সিজেন সরবরাহ করত তাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রায় ৬৬ লাখ টাকা বকেয়া ছিল। সংশ্লিষ্ট সংস্থা বারবার বলা সত্ত্বেও ওই টাকা মেটানো হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেনের ঘাটতির কথা টেকনিসিয়ানরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিল। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
ওই সংস্থা গত রাত থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। যার ফল ভুগতে হয় নিরীহ শিশুদের। একে একে গত ৪৮ ঘন্টায় ৩০টি শিশুর মৃত্যু হয়। ঘটনাটি প্রকাশ্যে এলে হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে। পরে তারা ফের অক্সিজেন সরবারহের ব্যবস্থা করে। যদিও ফের একবার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা রাজ্য সরকারের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top