নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ আগস্ট৷৷ ১৫ দফা দাবি নিয়ে আন্দোলনে নামল আইএনপিটি৷ বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ ডিভিশন কমিটির
উদ্যোগে আইএনপিটি নেতৃত্বরা জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট তরুণ দেববর্মার নিকট ডেপুটেশান প্রদান করেন৷ আইএনপিটি কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্টেন্ট সেক্রেটারী মানব দেববর্মার নেতৃত্বে দেওয়া হয় ডেপুটেশান৷ তাছাড়া উপস্থিত ছিলেন আইএনপিটি বিভাগীয় সদস্য ননী গোপাল দেববর্মা, হরিতোষ দেববর্মা এবং কেন্দ্রীয় নেতা রামানন্দ দেববর্মা প্রমুখরা৷ তারা সিনিয়র ডেপুটি মেজিস্ট্রেট তরুন দেববর্মার সঙ্গে ১৫ দফা দাবি সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ দাবি গুলোর মধ্যে বিশ্রামগঞ্জ এডিসি এলাকায় একটি ডিগ্রি কলেজ স্থাপন, প্রমোদনগর ও গাবদি নিয়ে একটি ব্লক অফিস নির্মাণ, জেলার উপজাতি অধ্যুষিত এলাকায় বিদ্যুৎতের ব্যবস্থা করা, জিবি হাসপাতাল থেকে গাবদি হয়ে জম্পুইজলা পর্যন্ত বাস সার্ভিস চালু করা, এবং রেগার শ্রম দিবস বছরে ২শত দিন করে মজুরি ৩ শত টাকা করা ছিল অন্যতম৷ ডেপুটেশানের পর আইএনপিটি কর্মী সমর্থকরা বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এক সভার মিলিত হয়৷ মানব দেববর্মা জানান দাবিগুলো যথাযত পূরণ না করা হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায়৷
বিভিন্ন দাবীতে আইএনপিটির ডেপুটেশন ম্যাজিস্ট্রেটকে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















