News Flash

  • Home
  • Uncategorized
  • বড় সাফল্য দিল্লি পুলিশের, অবশেষে ধৃত সন্দেহভাজন আল কায়েদা সন্ত্রাসবাদী রাজা উল আহমেদ
Image

বড় সাফল্য দিল্লি পুলিশের, অবশেষে ধৃত সন্দেহভাজন আল কায়েদা সন্ত্রাসবাদী রাজা উল আহমেদ

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়ল আল কায়েদার সন্দেহভাজন সন্ত্রাসবাদী রাজা উল আহমেদ ওরফে আনসার উল| বৃহস্পতিবার আল কায়েদার সন্দেহভাজন সন্ত্রাসবাদী রাজা উল আহমেদ-কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ডিপার্টমেন্ট| দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরে রাজা উল আহমেদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল| সম্প্রতি সে ভারত ছেড়ে নেপাল হয়ে পালানোর চেষ্টা করছিল, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাজা উল আহমেদকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ডিপার্টমেন্ট|
গ্রেফতার করার পর রাজা উল আহমেদকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ| পুলিশি জিজ্ঞাসাবাদে আহমেদ জানিয়েছে, স্বাধীনতার দিবসের প্রাক্কালে দিল্লির পাশাপাশি আরও কয়েকটি শহরে তাকে লক্ষ্য রাখার দায়িত্ব দেওয়া হয়| পুলিশের অনুমান, রাজা উল আহমেদ বাংলাদেশের আল কায়েদা জঙ্গি গোষ্ঠী আনসারউল্লা বাংলা টিমের সদস্য|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top