News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচ্ছদে মা দুর্গার ছবি বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের
Image

প্রচ্ছদে মা দুর্গার ছবি বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের

কলকতা, ১০ আগস্ট (হি.স.) : একটি পত্রিকার শারদ সংখ্যার প্রচ্ছদে মা দুর্গার ছবি বিকৃত ভাবে ছাপা হওয়ায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ । এরই প্রতিবাদে বৃহস্পতিবার চাঁদনি চক এলাকায় ওই সংবাদপত্র গোষ্ঠীর অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা ।
বিক্ষোভের দরুন চাঁদনি চক এলাকায় চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে হাজির হয় বউবাজার থানার পুলিশ । গ্রেফতার করা হয় পঞ্চাশ জনকে । বিশ্বহিন্দু পরিষদের অভিযোগ, একটি বিশেষ গোষ্ঠীর ভাবাবেগে আঘাত করা হয়েছে । পরিষদের সাধারণ সম্পাদক, শচীন সিং বলেন, এই ধরনের ছবি অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করে ছাপা হলে কি হত আমরা বাদুড়িয়া কান্ডে দেখেছি । পত্রিকা পোড়ানো হতো । হকারদের মারধর করা হতো । ওই পত্রিকাটি হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করেছে । দেবী দুর্গাকে বাঙালি মা বলেই চেনে । দেবী দুর্গাকে নিয়ে অশ্লীল প্রচ্ছদ কোনো ভাবেই মেয়ে নেওয়া যায় না ।
সদস্যদের গ্রেপ্তার হওয়া নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় বলেন, “আমাদের কর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাঁদনিচক মোড়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে সামিল হতে চেয়েছি। কিন্তু, আমাদের কর্মীরা এই একালায় এলে পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বের করে দেয়। এর প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top