News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ধৃত ৯ জন তামিল মত্স্যজীবী
Image

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ধৃত ৯ জন তামিল মত্স্যজীবী

পুদুকোট্টাই, ৮ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা ৯ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| পাশাপাশি আটক করা হয়েছে মত্স্যজীবীদের ব্যবহার করা দু’টি মাছ ধরার নৌকাও| ধৃত ৯ জন মত্স্যজীবী তামিলনাড়ুর পুদুকোট্টাই ও নাগাপট্টিনাম জেলার বাসিন্দা|
মত্স্য দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার পাল্ক স্ট্রেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জন তামিল মত্স্যজীবীকে| গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের কাঙ্গেসানথুরাই নিয়ে যাওয়া হয়েছে|
এদিকে, সোমবার রাতে মাঝ সমুদ্রে শ্রীলঙ্কা নৌসেনার নৌকায় থাকা কয়েকজন লোক মত্স্যজীবীদের উপর হামলা চালায় বলে অভিযোগ| এরপর থেকে নিখোঁজ দু’জন ভারতীয় মত্স্যজীবী| সূত্রের খবর, শ্রীলঙ্কা নৌসেনার বোট-পি-৪৩৯, ভারতীয় মত্স্যজীবীর একটি নৌকায় ধাক্কা মারে ও পাল্ক স্ট্রেট এলাকায় জলে ঠেলে ফেলে দেয়| তারপর থেকেই নৌকা সহ মত্স্যজীবীরা নিখোঁজ| নিখোঁজ মত্স্যজীবীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top