News Flash

  • Home
  • Uncategorized
  • অশুভ শক্তি রাজ্যেরও শান্তিভঙ্গের গভীর ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে ঃ মুখ্যমন্ত্রী
Image

অশুভ শক্তি রাজ্যেরও শান্তিভঙ্গের গভীর ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ আগস্ট৷৷ দেশের মানুষের অন্ন সংস্থানের উপরও আঘাত আসছে, গণবন্টন ব্যবস্থাকেও সুঙ্কচিত করা হচ্ছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ দেশে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ণ করে সাবইকে চোখ, কান খোলা রেখে সতর্ক থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ অমরপুর মহকুমা হাসপাতালের নতুন ভবনের উদ্বোাধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন, মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্য উন্নয়নের পথে ক্রমশ এগিয়ে চলছে৷ কিন্তু এক শ্রেণীর অশুভ শক্তি রাজ্যেরও শান্তিভঙ্গের গভীর ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে৷ এ বিষয়ে মানুষকে বোঝাতে হবে৷ প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ শান্তি হল উন্নয়নের প্রধান শর্ত৷ শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়৷
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অমরপুর মহকুমা হাসপাতালের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হয়েছে৷ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ৫৭ কক্ষ বিশিষ্ট নতুন এই সুদৃশ্য বাড়িটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৯ কোটি ৮২ লক্ষ ৩০ হাজার ৭২৫ টাকা৷ ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে৷ এই হাসপাতালটি চালু হওয়ার ফলে অমরপুর, অম্পি, নতুন বাজার, চেলাগাং, তীর্থমুখ, করবুক, শিলাছড়ি, এলাকার মানুষ এই হাসপাতালে পরিষেবা পাবেন৷
মহকুমা হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান চন্ডীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, মানব সম্পদের বিকাশে সবার জন্য স্বাস্থ্য এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷ রাজ্য সরকার চায় সমস্ত অংশের মানুষের কাছে চিকিৎসা পরিষেবার সুযোগ পৌঁছে দিতে৷ মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামো উন্নয়নের সঙ্গে চিকিৎসা পরিষেবাও আরো উন্নত করতে হবে৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মূল্যবোধ ও সেবার মানসিকতা নিয়ে f৬ চিকিৎসা পরিষেবা দিতে হবে৷ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে দায়িত্ব পালন করতে হবে৷ সকল রোগীকে সমান ভাবে পরিষেবা দিতে হবে৷ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের এই কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে৷ এই হাসাপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা রাখার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার দায়িত্বে আসার পর প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি বেকারের চাকুরি দেবে৷ কিন্তু সেই প্রতিশ্রুতির কিছুই পালন করেনি৷ উল্টে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারী পুঁজিপতিদের হাতে হস্তান্তর করে দিচ্ছে৷ গরীবের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, তপশীলি জাতি, উপজাতি, সংখ্যালঘু অংশের মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ গোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশে বেকারত্ব বাড়ছে, নিত্যপণ্য সামগ্রির দাম বাড়ছে৷ কৃষকদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে, কলকারখানা বন্ধ, শ্রমিক আক্রান্ত এর সমাধানের জন্য কোন ব্যবস্থা নেই৷ এই অবস্থার বিরুদ্ধে যাতে মানুষ কোন কথা না বলতে পারে তার জন্য ধর্ম বর্ণের কথা বলে মানুষকে বিভাজন করার অপচেষ্টা চলছে৷ কে কী খাবেন কে কী পরবেন তা নিয়ে সংঘাত বাঁধাবার ষড়যন্ত্র চলছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মুলকথা হল সৌভাতৃত্বের বোধ গড়ে তোলা৷ মানুষকে ঘৃনা না করা৷
পরিশেষে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার চাকুরীর সুযোগ বন্ধ করে দিয়েছে৷ তা সত্ত্বেও সীমিত ক্ষমতার মধ্যে রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রেখেছে৷ অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বাদল চৌধুরী বলেন, স্বাস্থ্য পরিষেবার সুযোগ সকলের কাছে পৌঁছে দিতে কাজ করছে রাজ্য সরকার৷ জেলাস্তরে জেলা হাসপাতাল, মহকুমাস্তরে মহকুমা হাসপাতাল, এছাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করছে৷ রাজ্যের সার্বিক উন্নয়নের কাজ অব্যাহত রাখতে শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখার আহ্বান জানান তিনি৷ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক পরিমল দেবনাথ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ড্যানিয়েল জমাতিয়া, গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, গোমতী জেলা শাসক র্যাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেবভার্মা৷ সভাপতিত্ব করেন অমরপুর নগর পঞ্চায়েত চেয়ারপার্সন তরুন চক্রবর্তী৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top