News Flash

  • Home
  • Uncategorized
  • পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে
Image

পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

লালবাগ, ৫ আগস্ট (হি.স.) : পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে পুতে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠলো তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতের নাম দিলরুবা বিবি ওরফে সহাগি বিবি (২০) ।
শুক্রবার গভী্র রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ থানার ছোট বটতলা এলাকায় । শনিবার মুর্শিদাবাদ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠাই । ঘটনার পর মৃতের শ্বশুর বাড়ির লোকজন পলাতক এ খবর জানিয়ে থানার আই সি আশিস দেব বলেন , ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এ ব্যপারে এখন পর্যন্ত থানাই কোনও অভিযোগ জমা হয় নি । এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেয় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় । পুলিশ সুত্র জানা গিয়েছে , ভগবলগোলা থানার কাশীপুরের বাসিন্দা সহাগি বিবির সঙ্গে সমন্ধ করে বিয়ে হয় মুর্শিদাবাদ থানার ছোট বটতলা গ্রামের বাসিন্দা পেশাই প্লাস্টিক বাসন পত্রের ফেরিওয়ালা সরিফুদ্দিন শেখের । বর পন হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ভরি চারেক সোনার গয়না এবং আসবাবপত্র দেওয়া হয় । জীবিকার টানে স্বামী বাইরে থাকলেও বছর দেড়েকের এই দাম্পত্ত জীবনে সুখ পায়নি সহাগি । অভিযোগ তার শ্বশুর বাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করত । স্বামীর অবর্তমানে সব কিছু করে মুখ বুজে সহ্য করত ওই গৃহবধূ ।
সম্প্রতি সহাগি কে বাবার বাড়ি থেকে মোটা টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে তার শ্বশুর বাড়ি থেকে । কিন্তু দিন মজুর বাবার কাছ থেকে বাড়তি টাকা নিয়ে আসতে অস্বিকার করে সহাগি, এতেয় সরিফুদ্দিনের বাড়ির লোকজন ক্ষেপে ওঠে ওই গৃহবধূর উপর । এবং তাকে শ্বাসেরাধ করে প্রানে মারা হয় বলে অভিযোগ । এই ব্যাপারে মৃতের ভাই নাসিরুদ্দিন শেখ বলেন , আমরা প্রতিবেশীর ফোনে জানতে পারি দিদিকে প্রানে মারা হয়েছে । দিদির শ্বশুর বাড়ি গিয়ে দেখি দিদি লুটিয়ে পড়ে আছে , বাড়িতে কেও নেই । ওর গলাতে কাল দাগ রয়েছে, হাতের আঙুল রাক্তাক্ত । ঘরের মধ্যে কবর খুড়ে রাখা । এর থেকে অনুমান প্রানে মেরে ওকে ওরা পুতে দিতে চেয়েছিল । কিন্তু সেই সুযোগ তারা পায়নি । এদিকে মৃতের কয়েক জন প্রতিবেশী জানান , ভোর থেকেই বাড়িতে লোকজনের আনাগোনা দেখতে না পেয়ে উকি দিলে নজরে আসে সুহাগি পড়ে আছে । পড়ে ওর বাবার বাড়িতে আমরা খোঁজ দিই্। এদিন সন্ধ্যা পর্যন্ত থানাই কোনও অভিযোগ না হলেও মৃতের বাবা হারুন শেখ বলেন , জামাই বাইরে থাকে সেই সুযোগে মেয়ের শ্বশুড় মনিরুদ্দিন শেখ, শাশুড়ি পারুলা বিবি, দেওর বেল্লাল শেখ এবং ননদ মিরা খাতুন মেয়েকে শ্বাসরোধ করে প্রানে মারে । মেয়ের দেহ ময়নাতদন্ত হয়ে গেলেই থানায় ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব । ওদের শাস্তি না হলে মেয়ের আত্মা শান্তি পাবে না ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top