News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে বিক্ষোভের মুখে রাহুল গান্ধী, ক্ষোভে ফুঁসছে কংগ্রেস নেতত্ব
Image

গুজরাটে বিক্ষোভের মুখে রাহুল গান্ধী, ক্ষোভে ফুঁসছে কংগ্রেস নেতত্ব

বনসকান্ঠা (গুজরাট), ৪ আগস্ট (হি.স.): গুজরাটের বনসকান্ঠায় প্রবল বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য শুক্রবার গুজরাটের বনসকান্ঠা জেলার ধানেরা শহরে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| আচমকাই রাহুল গান্ধীর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর| পাথরবৃষ্টিতে রাহুলের গাড়ির কাচ ভেঙে গিয়েছে| আহত হয়েছেন রাহুলের নিরাপত্তা রক্ষীরা-ও| এছাড়াও বক্তব্য রাখার সময় রাহুলকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ| হামলার পরই রাহুল গান্ধী বলেছেন, `হামলাকে ভয় পাই না| হামলাকারীরা আসলে কাপুরুষ| কয়েকজন এসে পাথর ছুড়ল| মোদীর ভাষণ আর পাথরকে ভয় পাই না|’
বন্যা কবলিত গুজরাটের বনসকান্ঠা জেলার ধানেরা শহরে শুক্রবাপরিদর্শনে যান রাহুল গান্ধী| মানোত্রা গ্রাম ও তার আশেপাশের অঞ্চলের মানুষজেনর সঙ্গে কথা ৱলেন রাহুল| কিন্তু ধানেরার লালচকে পৌঁছতেই সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে| পাথরের আঘাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় রাহুলের গাড়ির কাঁচ| তবে রাহুল গান্ধীর কোনও আঘাত লাগেনি| সামান্য আহত হয়েছেন তাঁর নিরাপত্তা রক্ষীরা| সূত্রের খবর, হামলার সময় গাড়ির সামনের আসনে ছিলেন রাহুল গান্ধী|
কংগ্রেস সহ-সভাপতির উপর এই হামলার পরেই ক্ষোভে ফুঁসছে কংগ্রেস নেতৃত্ব| হামলার তীব্র নিন্দা করে টুইট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা| কংগ্রেস নেতা অভিষেক মনু সিংঘি বলেছেন, `এটি একটি নক্ক্যারজনক হামলা| তাঁরা মনে করছে এই ভাবে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া সম্ভব|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top