News Flash

  • Home
  • Uncategorized
  • জলশূন্য শৌচাগার, প্রতিবাদে ক্ষুদিরাম সুকলে অভিবাবকদের শিক্ষক ঘেরাও
Image

জলশূন্য শৌচাগার, প্রতিবাদে ক্ষুদিরাম সুকলে অভিবাবকদের শিক্ষক ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ ধলেশ্বর ক্ষুদিরাম ইংরেজী মাধ্যম সুকলের পরিকাঠামোগত অপ্রতুলতার প্রতিবাদে সরব হয়েছে অভিবাবকরা৷ বুধবার সকালে সুকলে তালা ঝুলিয়ে শিক্ষক – শিক্ষিকাদের ঘেরাও করে রেখেছেন দীর্ঘ সময়৷ অভিযোগ, সুকলে শৌচাগার এবং রান্না ঘড়ের বেসিং থেকে নাটকীয় ভাবে টেপ চুরি করা হয়েছে৷ জলের অভাবে শৌচাগারের গন্ধে ছোট ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে৷ দুর্গন্ধ সারাই করার কোন প্রচেষ্টা করেনি সুকলের প্রধান শিক্ষিকা৷ ক্ষুব্ধ অভিবাবকরা আন্দোলনে নামতেই নড়েচড়ে বসে সুকল কর্তৃপক্ষ৷ শৌচাগারের টেপ লাগিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কোন ধরনের সদর্থক ইচ্ছা নেই প্রধান শিক্ষিকার৷ ঘেরাওয়ের খবর পেয়ে তড়িঘড়ি ছুটে গিয়েছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকরা৷ সুকল পরিচালন কমিটি, প্রধান শিক্ষক এবং অভিবাবকদের যৌথ আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা৷ তবে, সুকলের মধ্যে স্বাস্থ্য সমস্ত পরিবেশ এবং শিক্ষকদের যত্নবান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন অভিবাবকরা৷ দিনভড় অভিবাবকদের বিক্ষোভে টানটান উত্তেজনা বিরাজ করে ক্ষুদিরাম সুকল ও তৎসংলগ্ণ এলাকায়৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top