News Flash

  • Home
  • Uncategorized
  • আয়কর হানার বিষয়ে রাজ্যসভাকে ভুল পথে চালিত করছেন জেটলি, অভিযোগ কংগ্রেসের
Image

আয়কর হানার বিষয়ে রাজ্যসভাকে ভুল পথে চালিত করছেন জেটলি, অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি , ৩ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার জন্য তার বিরুদ্ধে বৃহস্পতিবার নোটিশ দেবে কংগ্রেস । কংগ্রেসের অভিযোগ কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি তার ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কংগ্রেস নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে । কংগ্রেস নেতা তথা সংসদ জয়রাম রমেশ এই নোটিশ দেবে ।
সূত্র থেকে জানা যাচ্ছে গুজরাটে রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে চরমে উঠেছে কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক তরজা । কংগ্রেসের অভিযোগ বিজেপি তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে আয়কর দফতরকে দিয়ে গুজরাটের কংগ্রেস বিধায়কদের ভয় দেখাচ্ছেন । যাতে করে তারা বিজেপি প্রার্থীকে ভোট দেয় । এই বিষয়ে কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে । উল্লেখযোগ্য বিষয় হল গুজরাটের রাজ্য রাজনীতিতে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য ও রাজ্যসভার নির্বাচনে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলকে জিতিয়ে আনার জন্য তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস । তাই বিজেপির হাত থেকে কংগ্রেস তার ৪০শের বেশি বিধায়ককে আগলে রাখার জন্য বেঙ্গালুরুর একটি বিলাসবহুল রিসোর্টে লুকিয়ে রেখেছিল । পরে সেখানে আয়কর বিভাগের আধিকারিকরা হানা দেয় । কংগ্রেসয়ের অভিযোগ আয়কর আধিকারিকদের দিয়ে তাদের বিধায়কদের ভয় দেখাচ্ছে বিজেপি ।তাদের আরও অভিযোগ যে বিজেপি রাজনৈতিক বদলা বা প্রতিহিংসার রাজনীতি করছে ।
অন্যদিকে, কংগ্রেসের এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন যে আয়কর বিভাগের আধিকারিকরা কংগ্রেসের বিধায়কদের কোন জেরা করেননি ও তাদের ঘরেও তারা তল্লাশি অভিযান চালায়নি । সংসদে দাঁড়িয়ে জেটলি জানান, আয়কর বিভাগের আধিকারিকরা রিসোর্টের মালিক শিবকুমারকে ধরতে গিয়েছিলেন,কারণ সে গোপন নথি নষ্ট করার চেষ্টা করেছিল । কিন্তু সেই রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে কংগ্রেস বিধায়কদের ঘর থেকে আয়কর আধিকারিকদের বেরোতে দেখা গেছে । কংগ্রেসের অভিযোগ জেটলি রাজ্যসভাকে ভুল পথে চালিত করছে। রাজ্যসভায় এই নিয়ে বৃস্পতিবার সরব হয় কংগ্রেস ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top