নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ শুধু – শান্তি ও সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেই নয়, রাজ্যের উন্নয়নমূলক কাজের ধারা যাতে ব্যাহত না হয় সেক্ষেত্রেও পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷ এই দায়িত্ব পালন করতে গিয়ে শুধু আইন ও ক্ষমতা প্রয়োগেই নয়, পরিবর্তে বুদ্ধি প্রয়োগ করে সততা ও স্বচ্ছতা বজায় রাখারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ আজ কে টি ডি সিং পুলিশ ট্রেনিং একাডেমীতে দ্বিতীয় ব্যাচ ক্যাডেট সাব ইনস্পেকটারদের পাসিং আউট প্যারেড-এর উদ্বোধন করে তিনি বলেন, ক্যাডেট সাব ইনস্পেকটারদের কর্মক্ষেত্রে যোগদানের পর দরকার হবে দৃঢ়তা, একাগ্রতা ও সাহসের৷ যার মাধ্যমে তারা তাদের গতানুগতিক দায়িত্বের বাইরেও বহুদূর এগিয়ে যেতে পারবেন৷ দায়িত্ব পালনের সময় তাদেরকে মহিলাদের প্রতি বিশেষ সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে বিধায়ক হরিচরণ সরকার, মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ আজকের পার্সিং আউট প্যারেডে -২২ জন মহিলা সহ মোট ৬৯ জন ক্যাডেট সাব ইনস্পেকটার অংশ গ্রহণ করেন৷ এই ক্যাডেট সাব ইনস্পেকটারদের প্রশিক্ষণ শুরু হয়েছিল ২০১৬ সালের ১৮ জুলাই৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷ প্রশিক্ষণ চলাকালীন ইনডোর ও আউটডোর কার্যকলাপে এবং অলরাউন্ড প্রশিক্ষণে উৎকর্ষতা প্রদর্শণের জন্য সেবার পুরস্কার লাভ করেন ক্যাডেট সাব ইনস্পেকটার রঞ্জিত দাস, সহ্য ক্ষমতা ও সহনশীলতার জন্য পুরস্কার লাভ করেন রাকেশ দেবনাথ, ফায়ারিংএ সেরা নির্বাচিত হন সুজিত সরকার এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেরা নির্বাচিত হন নবীন জমাতিয়া৷ তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই উপলক্ষে মুখ্যমন্ত্রী একটি স্মরণিকাও প্রবেশ করেন৷

মহিলাদের প্রতি পুলিশকে বিশেষ ভাবে সংবেদনশীল হতে পরামর্শ মুখ্যমন্ত্রীর
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















