News Flash

  • Home
  • Uncategorized
  • অনশনের বদলে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে সর্বশিক্ষার শিক্ষকদের পরামর্শ শিক্ষামন্ত্রীর
Image

অনশনের বদলে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে সর্বশিক্ষার শিক্ষকদের পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ নিয়মিতকরণের জন্য অনশনে যাওয়ার বদলে এই দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে সর্বশিক্ষার শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ কারণ, একই দাবিতে রাজ্যও কেন্দ্রের সাথে দরবার করছে৷ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপরই তাঁদের দাবিদাওয়া পূরণের বিষয়টি নির্ভর করছে বলে জানান শিক্ষামন্ত্রী৷ পাশাপাশি বলেন, কেন্দ্রীয় সরকার এখনও বলেনি সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পগুলির দায়িত্ব রাজ্য সরকারকে বহন করতে হবে৷ তবে, রাজ্য চাইছে সারা দেশে এই প্রকল্পে একটাই নীতি প্রচলিত হউক৷
বুধবার মহাকরণে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের দাবি আদায়ে অনশনে যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যে এখনও এমন পরিস্থিতি হয়নি, যে দাবি পূরণে অনশন আন্দোলন করতে হবে৷ সর্বশিক্ষা প্রকল্পে জাতীয় পরিস্থিতি নিয়ে চর্চা করা দরকার৷ ২০০২ সালে যখন সর্বশিক্ষা প্রকল্প চালু হয়েছিল তখন থেকেই সারা দেশে একটাই নীতি প্রণয়নের দাবি জানানো হয়েছিল৷ কিন্তু আজ পর্যন্ত সেই পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকারকে তাদের পুরো দায়িত্ব বহন করার জন্য এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এমন কোন নির্দেশিকা জারি করেনি৷ এবছর সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তর্গত শিক্ষকদের বেতন খাতে কেন্দ্রের কাছে ৩১৮ কোটি টাকা চাওয়া হয়েছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার মাত্র ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ বাকি টাকা রাজ্য বাজেট থেকে মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, সরাসরি ১০০ কোটি টাকার উপর ঘাটতি রাজ্য সরকারকে তাদের বেতন মিটিয়ে দিতে বহন করতে হবে৷ রাজ্য সরকার তাতেও প্রস্তুত, কারণ শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়ার পক্ষে নয়, বলেন শিক্ষামন্ত্রী৷ কিন্তু, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র যেভাবে কাটছাঁট শুরু করেছে, সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পেও একই চিন্তাধারা প্রতিফলিত হচ্ছে বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷
শিক্ষামন্ত্রীর দাওয়াই, সর্বশিক্ষার শিক্ষকরা দাবি আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত৷ কারণ, একই দাবিতে রাজ্য সরকারও কেন্দ্রের সাথে দীর্ঘদিন ধরে দরবার করছে৷ সাংসদ জীতেন্দ্র চৌধুরী বিষয়টি সংসদে উত্থাপন করেছেন৷ কিন্তু, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এবিষয়ে এখনও পর্যন্ত কোন জবাব দেননি সংসদে৷
এদিকে, সাংসদ জীতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, এই বিষয়টি তিনি আজ ফের সংসদে উত্থাপন করতে চেয়েছিলেন৷ কিন্তু, প্রচন্ড হৈ হট্টগোলের কারণে তা সম্ভব হয়ে উঠেনি৷ তবে, সংসদের বাদল অধিবেশনে তিনি বিষয়টি নিয়ে আবারও সোচ্চার হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top