News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্দশ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

চতুর্দশ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৩ জুলাই (হি.স.) : দেশের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আগামীকাল সোমবার বিকেলে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন| এজন্য মুখ্যমন্ত্রী কলকাতার তাঁর সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন বলে নবান্ সূত্রে জানা গিয়েছে|

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস সনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী শিবিরের যে জোট তৈরি হয়েছিল, তাতে অন্যতম মুখ্য ভূমিকা নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এজন্য বিজেপি প্রার্থীকে যাতে অ-বিজেপি দলগুলো ভোট না দেয় তার জন্য আবেদনও করেছিলেন তিনি| সেই মতো দলিত নেত্রী মীরা কুমারকে ভোট দেন তাঁর দলের সাংসদ-বিধায়করা| তবে বিপুল সমর্থন পেয়ে নব রাষ্ট্রপতি নির্বাচিত হন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ|

আগামী ২৫ জুলাই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে| এছাড়াও প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে| জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল সোমবার বিকেল পাঁচটা নাগাদ বিশেষ বিমানে রাজধানী দিল্লি উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়|

সূত্রের খবর, রামনাথ কোবিন্দের বিরোধিতা করলেও নতুন রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক খারাপ হোক তা চান না মমতা| সেই কারণেই ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানিয়ে তিনি রওনা দিচ্ছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top