News Flash

  • Home
  • Uncategorized
  • পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, জখম এক জন গ্রামবাসী
Image

পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, জখম এক জন গ্রামবাসী

জম্মু ও শ্রীনগর, ১৯ জুলাই (হি.স.): পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| ৱুধবার সকাল ৮.৪৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় সীমান্তবর্তী একাধিক গ্রাম এবং ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সৈন্য| শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| তবে দুঃসংবাদ হল, পাক সেনাবাহিনীর মর্টার শেলিং হামলায় জখম হয়েছেন এক জন গ্রামবাসী| রাজা নামে ওই গ্রামবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ৱুধবার সকাল ৮.৪৫ মিনিট থেকে ভিম্বের গালি সেক্টরে নৌশেরা সেক্টর গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এদিন সকালেই রাজৌরি এবং পুঞ্চ জেলার বালাকোটে, ধার, লাম্বিবারি, রাজধানী, মানকোটে এবং সান্দোতে এলাকায় মর্টার শেলিং হামলা চালায় পাকিস্তানি সৈন্য| নিয়ন্ত্রণরেখার কাছে সান্দোতে এলাকায় মর্টার শেলিং হামলায় জখম হয়েছেন এক জন গ্রামবাসী|
মঙ্গলবারই পাক সেনাবাহিনীর মর্টার শেল ও গুলিতে শহিদ হয়েছেন দু’জন ভারতীয় জওয়ান| আহত হয়েছেন ৬ জন| তাছাড়া পাকিস্তানে শেল-মর্টার-গুলির শিকার নৌশেরার দু’টি স্কুল| পাক গোলাগুলি বর্ষণ শুরু হলে স্কুলের ভিতরেই আটকে পড়ে প্রায় ১৫০ পড়ুয়া| পরে তাঁদের নিরাপদে বের করে আনে সেনাবাহিনী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top