News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ ধারা তুলে নেওয়ার দাবিতে আরএসএসের দ্বারস্থ কাশ্মীরী পণ্ডিতরা
Image

৩৭০ ধারা তুলে নেওয়ার দাবিতে আরএসএসের দ্বারস্থ কাশ্মীরী পণ্ডিতরা

শ্রীনগর, ১৮ জুলাই (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর দ্বারস্থ কাশ্মীরী পণ্ডিতরা| জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার দাবিতে আরএসএসের স্মরণাপন্ন হল কাশ্মীরী পণ্ডিতদের সংগঠন পানুন কাশ্মীর| জম্মু ও কাশ্মীরে চলছে আরএসএসের তিনদিন ব্যাপী সমাবেশ| তারমধ্যেই আরএসএসের উদ্দেশে ৩৭০ ধারা তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওপরে চাপ বাড়ানোর অনুরোধ করল কাশ্মীরী পণ্ডিতদের এই সংগঠন |
এই ধারা তুলে নেওয়ার দাবি জানিয়ে কাশ্মীরে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে| এবার কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ আরএসএসের দ্বারস্থ হওয়া এই দাবিকে আরও উস্কে দিল| পানুন কাশ্মীর আরএসএসকে বলেছে, কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে খুবই উত্তপ্ত| তৱুও তারই মধ্যে এত গুরুত্বপূর্ণ সমাবেশ জম্মুতে চলছে| জম্মু ও কাশ্মীরের মানুষ ৩৭০ ধারা চান না| তাঁদের দাবি মেনে নিয়ে ৩৭০ ধারা বাতিল করতে আরএসএস পদক্ষেপ করুক|
পানুন কাশ্মীরের দাবি, এই ধারা জম্মু কাশ্মীরে ভারতীয় নাগরিকদের অধিকার খর্ব করছে| বিচ্ছিন্নতার বীজ বোনা হচ্ছে| কাশ্মীরী পণ্ডিতদের আরও দাবি, ২৮ বছর ধরে নিজেদের দেশে শরণার্থী হয়ে রয়েছেন কাশ্মীরী পণ্ডিতরা| স্বাধীনতা উত্তর ভারতে তাঁদের দারুণ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে| তাই আরএসএসের কাছে তাঁদের আবেদন, ফের উপত্যকায় সুখে শান্তিতে তাঁদের থাকতে দেওয়া হোক|-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top