News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধের ফলে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত তলানিতে ঠেকেছে
Image

অবরোধের ফলে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত তলানিতে ঠেকেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ ১০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের ফলে রাজ্যের অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মজুত তলানিতে চলে এসেছে৷ বহিঃরাজ্যের আমদানিকৃত চাল ও চিনির মজুত নেই বললেই চলে৷ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের মজুত রয়েছে ১০-১২ দিনের৷ ত্রিপুরা নিত্য পণ্যের পাইকারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ সংগঠনের নেতৃত্বের বক্তব্য কেন্দ্রীয় সরকারের জিএসটি নিয়ে পাইকারি ব্যবসায়ীরা দ্বিধা কাটিয়ে উঠায় মুখেই জাতীয় সড়ক অবরোধ আন্দোলন শুরু হয়৷ জিএসটি’র জন্য ব্যবসায়ীরা এমনিতেই পুরনো মজুত মালই বিক্রি করছিলেন৷ যদিও পাইকারি ব্যবসায়ীদের সবাই জিএসটিতে অন্তর্ভুক্ত হয়েছেন৷ রাজ্যের নিতঙ্য পণ্যের চাহিদার অধিকাংশই দিল্লি ও অন্যান্য রাজ্য থেকে আসে৷ সড়ক পথে আটকে আছে বেশ কিছু পণ্যবাহী গাড়ি জাতীয় সড়ক অবরোধের কারণে৷ অবরোধের কারণে পাইকারি ব্যবসায়ীরা উৎসমুখে নতুন করে পণ্যের অর্ডার করলেও মাল পাঠানো থেকে বিরত থাকার কথা বলেছেন৷ বর্তমানে নিত্যপণ্যের যে মজুত রয়েছে সড়ক অবরোধ প্রত্যাহার হলেও নতুন পণ্য আসা সাপেক্ষ রাজ্যে হাহাকার পড়ে যাবে৷ অন্যদিকে, অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক অবরোধের ফলে রাজ্যে নিত্য পণ্যের খুচরো মূল্যের কোন লাগাম থাকছে না৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top