নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) : ইরাকে নিখোঁজ ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর কেন্দ্র সরকার।আইএসআইদের হাতে অপহৃত ৩৯ জন ভারতীদের পরিবারের সঙ্গে রবিবার দেখা করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান ইরাকের বাদুশ জেলে বন্দী রয়েছেন নিখোঁজ ভারতীয়রা । তিনি জানান, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার–আল–আবেদি ঘোষণা করেছেন মসুল আইএসআই জঙ্গিদের থেকে মুক্ত হয়ে গিয়েছে। মসুলে আইএসআই শাসনের অবসান হয়েছে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। তাই এবার নিখোঁজ ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করতে হবে।
সুষমা স্বরাজ ইরাক সরকার সূত্রে জানতে পেরেছে, ২০১৪ সালে ইরাকের আইএস জঙ্গি গোষ্ঠীর হাতে অপহরণ হওয়া নিখোঁজ ভারতীয়রা উত্তর ইরাকের বাদুশ কারাগারে বন্দী রয়েছেন। এ নিয়ে সুষমা স্বরাজের সঙ্গে বিদেশমন্ত্রকের আধিকারিক জেনারেল ভি কে সিংয়ের কথা হয়েছে। উত্তর ইরাকে এখনও সংঘর্ষ বন্ধ হয়নি বলেই জানিয়েছেন ভি কে সিং। সুষমা স্বরাজ তাঁর মন্ত্রকের আর এক আধিকারিক এম জে মকবুলকে নির্দেশ দিয়েছেন নিখোঁজ ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ইরাকের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে।
এদিন সুষমা স্বরাজ বলেন, ‘ইরাকে নিখোঁজ হয়ে যাওয়া পরিবারদের সঙ্গে কথা বলার জন্যই তাঁদের ডেকেছি। যদিও এর আগে বহুবার ওই পরিবারদের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি একটু অন্যরকম, ইরাকের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মসুল আইএসআই শাসন থেকে মুক্ত। এই ঘোষণার পরেই আমি ভি কে সিংকে বলেছি ইরাকে যেতে এবং নিখোঁজ ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা করতে।’
অপহৃত ভারতীয়রা ইরাকে শ্রমিকের কাজ করত। অপহরণের পর তাঁদের একটি খামারে স্থানান্তরিত করা হয় এবং এরপর পাকাপাকি ভাবে অপহৃত ভারতীয়দের স্থান হয় বাদুশ জেলে। ৩৯ জন অপহৃত ভারতীয়দের মধ্যে অধিকাংশই পাঞ্জাবের তাঁরা জীবিত রয়েছেন । সরকারের তরফ থেকে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
2017-07-17

