News Flash

  • Home
  • Uncategorized
  • হোজাই জেলার বন্যাক্রান্তদের জন্য ৪৫ লক্ষ টাকা রিলিজ প্রশাসনের
Image

হোজাই জেলার বন্যাক্রান্তদের জন্য ৪৫ লক্ষ টাকা রিলিজ প্রশাসনের

হোজাই (অসম), ১৬ জুলাই, (হি.স.) : রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্যান্য জেলার মতো হোজাইয়ে বন্যাত্রাণে ৪৫ লক্ষ টাকা রিলিজ করেছে জেলা প্রশাসন। এখানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে এই তথ্য দিয়ে জেলাশাসক ডা. এস লক্ষ্মণন বলেছেন, হোজাই জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত। বন্যা মোকাবিলায় উদ্ধারে সাহায্য করতে প্রতিদিন তিনি তেজপুরের সেনাছাউনি ও এনডিআরএফ-এসডিআরএফ-এর সঙ্গে সম্পর্ক রাখছেন বলেও জানান তিনি।

জেলাশাসক জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত কপিলি এবং যমুনা নদীর জলস্তরের ওপর সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। হোজাই, লংকা এবং ডবকার তিন রাজস্ব চক্র আধিকারিক বন্যা পরিস্থিতির দেখভাল করছেন। নিয়মিতভাবে তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষাও করে চলেছেন। হোজাই-এর কাকী, ডবকা, যমুনমুখের পাশাপাশি গোটা হোজাই নির্বাচন কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে পড়েছে। এলাকার ডিমরু নদীর তাণ্ডবে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। কপিলি, যমুনা এবং ডিমরু নদীর জলে যে সব কৃষিখেত নষ্ট হয়েছে তাদের উন্নয়নে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে নগদ টাকা দেওয়া হবে। সে অনুসারে বিঘা প্রতি ১,৬০০ টাকা করে খেতের মালিকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানান জেলাশাসক লক্ষ্মণন।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত বরুয়া, কৃষি আধিকারিক নিতাই দাস, জেলা প্রোগ্রাম আধিকারিক মণীন্দ্র ভুইয়াঁ প্রমুখ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top