News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে যোগ দিল না তৃণমূল
Image

সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে যোগ দিল না তৃণমূল

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.)  : সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে সরকারের ডাকা সর্বদল বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস।  যাতে সুষ্ঠুভাবে সংসদের বাদল অধিবেশনের কার্য সম্পাদন করা যায়, তার জন্য রবিবার সংসদের গ্রন্থাগারে সর্বদলীয় বৈঠক শুরু হল। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দরীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সহ অন্যান্যরা। দলীয় সূত্রে খবর, সম্প্রতি রাজ্যে হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছে বিজেপি। সেজন্য ওই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সন্ধে ৭টায় লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের ডাকা বৈঠকে যোগ দেবে তারা।

সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। প্রথা মেনে সংসদ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। বিরোধী দলগুলির কাছে বিনা বাধায় সংসদের উভয় কক্ষে অধিবেশন চালু রাখার আবেদন জানিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। আজকের সেই বৈঠক বয়কট করে তৃণমূল। দলীয় সূত্রে খবর, সম্প্রতি রাজ্যে হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছে বিজেপি। সেজন্য ওই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের নেতৃত্বে যে বৈঠক হবে তাতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেন বলে জানা যাচ্ছে।

বাদল অধিবেশন চলাকালীন লোকসভা ও রাজ্যসভায় মোট ১৬টি বিল পেশ করা হবে। যার মধ্যে রয়েছে, জম্মু–কাশ্মীরে জিএসটি চালু এবং বেআইনিভাবে ভারতে বসবাসকারী অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার আইনে সংশোধনীর প্রস্তাব। তবে লোকসভা সাংসদ বিনোদ খান্না ও রাজ্যসভা সাংসদ পি গোবর্ধন রেড্ডির প্রয়াণে, সোমবার সংসদের সমস্ত ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top