News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি থেকে বারাণসী পাড়ি দেওয়া যাবে আড়াই ঘণ্টায়, চালু হচ্ছে বুলেট ট্রেন
Image

দিল্লি থেকে বারাণসী পাড়ি দেওয়া যাবে আড়াই ঘণ্টায়, চালু হচ্ছে বুলেট ট্রেন

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.) : দিল্লি ও বারাণসীর মধ্যে চালু হচ্ছে বুলেট ট্রেন| ২০৩১ সাল নাগাদ দুই শহরের মধ্যে চলাচল শুরু করবে এই দ্রুতগামী ট্রেন| এর ফলে দিল্লি থেকে বারাণসী ৭২০ কিলোমিটার রাস্তা আগে যেখানে লাগতো সাড়ে ৯ ঘণ্টা সেই পথ এখন পাড়ি দেওয়া যাবে মাত্রা আড়াই ঘণ্টায় | এছাড়াও দিল্লি ও লখনওয়ের মধ্যেও চলবে বুলেট ট্রেন|
প্রাথামিকভাবে দিল্লি ও বারাণসীর মধ্যে বুলেট ট্রেন চালাতে খরচ ধরা হয়েছে ৫২ হাজার ৬৮০ কোটি টাকা| এছাড়াও কলকাতা ও দিল্লির মধ্যে বুলেট ট্রেনের করিডোর তৈরি করতে খরচ হবে ১.২১ লাখ কোটি টাকা| ২০৩১ সাল নাগাদ ওই ট্রেন চালু হয়ে যাবে|
রেল মন্ত্রক সূত্রে খবর দিল্লি-বারাণসী বুলেট ট্রেন জুড়ে দেবে নয়ডা, আলিগড়, লখনও, সুলতানপুর ও জৌনপুরকে | দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে হবে বুলেট ট্রেনের টার্মিনাল| বিজেপি সূত্রের খবর, দিল্লি ও বারাণসীর মধ্যে বুলেট ট্রেন চালানোর জন্য বিজেপি সরকারকে অনুরোধ করছে| জানা যাচ্ছে ওই ট্রেনের গতি হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার| এর ফলে লখনও ও দিল্লির মধ্যে ৪৪০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ১ ঘণ্টা ৩৮ মিনিটেই|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top