News Flash

  • Home
  • Uncategorized
  • সিলেকশন টেষ্ট ফর পোষ্ট গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার সূচী পরিবর্তিত
Image

সিলেকশন টেষ্ট ফর পোষ্ট গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার সূচী পরিবর্তিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ রাজ্যে সাম্প্রতিক জাতীয় সড়ক অবরোধ এবং রেল লাইন অবরোধের ফলে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টিআরবিটি) পরিচালিত স্নাতকোত্তর (উচচতর মাধ্যমিক) স্তরের শিক্ষক পরীক্ষা এবং স্নাতক (মাধ্যমিক) স্তরের শিক্ষক (গ্র্যাজুয়েট টিচাস) নিয়োগের জন্য সিকেলশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এসটিজিটি) শীর্ষক পরীক্ষার সকল পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে অসুবিধার কথা বিবেচনা করে আগামী ১৩ জুলাই, ২০১৭ তারিকে আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ (এমবিবি কলেজ) এবং বীর বিক্রম মেমোরিয়াল কলেজ(বিবিএম কলেজ) পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য সিলেকশন টেস্ট ফর পোস্ট-গ্র্যাজুয়েট টিচার(এসটিপিজিটি) এবং সিকেলশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার(এসটিজিটি) শীর্ষক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে৷ পরিবর্তিত সূচি অনুসারে আগামী ২২ জুলাই, ২০১৭ (শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ(এমবিবি কলেজ) এবং বীর বিক্রম মেমোরিয়াল কলেজ (বিবিএম কলেজ) পরীক্ষাকেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিট থেকে (৯৩০ মিনিট) সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এসটিজিটি) এবং দুপুর ২ টা থেকে (২০০ পিএম) সিকেলশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার(এসটিপিজিটি) শীর্ষক পরীক্ষা গ্রহণ করা হবে৷ পরীক্ষার্থীরা তাদের পুর্বেকার এডমিট কার্ড নিয়েই পরীক্ষায় বসতে পারবেন৷ পরীক্ষার্থীদের রোলনাম্বার, রেজিষ্ট্রেশান নাম্বার এবং নির্ধারিত পীরক্ষাকেন্দ্র অপরিবর্তিত থাকবে৷
আগামী ১৬ জুলাই, ২০১৭ তারিখে অনুষ্ঠিতব্য টি-টেট পেপার-১ এবং টি-টেট পেপার-২ পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সুচি অনুসারে আটটি জেলার পূর্ব ঘোষিত পরীক্ষাকেন্দ্র সমূহে অনুষ্ঠিত হবে৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top