News Flash

  • Home
  • Uncategorized
  • রড চুরিকে ঘিরে ফুলতলিতে রাজনৈতিক তরজা, থানায় মামলা
Image

রড চুরিকে ঘিরে ফুলতলিতে রাজনৈতিক তরজা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ জুলাই৷৷ সরকারী শেড নির্মানের রড চুরি৷ কাঠগড়ায় পঞ্চায়েত কর্তারা৷ এই রড চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত কমলাসাগরের ফুলতলী এলাকায় রাজনৈতিক পরিস্থিতি৷ ঘটনায় জানা যায় ফুলতলী বাজারে  স্টল তৈরী করার জন্য ঠিকেদার সাইদুল হোসেনকে দায়ীত্ব দেওয়া হয়৷ যথারীতি কাজও আরম্ভ হয় স্টল বানানোর৷ কিন্তু সোমবার গভীর রাতে সহিদুল হোসেন তিনশত কেজির অধীক রড চুরি করে অন্যত্র রেখে দেয়৷ মঙ্গলবার সকাল বেলা ফুলতলী বাজারের জনগণ একটি পরিত্যক্ত জায়গায় রড গুলি দেখে সন্দেহ হয়৷ তখন সহিদুল হোসেনকে ডেকে আনে৷ এলাকায় জানাজানি হতেই জনগণের ভীড় হয়৷ পরে অবস্থা বেগতিক দেখে সহিদুল হোসেন পালিয়ে যায়৷ এদিকে বিজেপির পক্ষ থেকে সরাসরী স্থানীয় ফুলতলী পঞ্চায়েতের নেতাদের মদতে চুরি হয়েছে বলে দাবি করে৷ বিজেপি নেতারা আরো বলেন, পূর্বেও অনেক চুরি হয়েছে নেতাদের মদতে৷ অন্যদিকে সিপিএম বিজেপির কথা উড়িয়ে দিয়ে বলেন যে ব্যক্তি চুরি করেছে তার উপযুক্ত শাস্তি হোক৷ পরে আমতলী থানায় খবর দিলে ইঞ্জিনিয়ার ছুটে এসে ঠিকাদারের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন এবং চুরির রডগুলি থানায় নিয়ে যায়৷ জানা যায় রডগুলির মধ্যে ৪০ হাজার টাকার অধিক৷ এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এলাকায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top