News Flash

  • Home
  • Uncategorized
  • নারদকাণ্ডে এবার জেরার জন্য তলব তৃণমূল সাংসদ সৌগত রায়কে
Image

নারদকাণ্ডে এবার জেরার জন্য তলব তৃণমূল সাংসদ সৌগত রায়কে

কলকাতা, ১১ জুলাই (হি.স.) : নারদকাণ্ডে এবার জেরার জন্য তলব করা হল তৃণমূল সাংসদ সৌগত রায়কে| সূত্রের খবর, সিবিআইয়ের তরফে মঙ্গলবার সকালে সৌগতকে নোটিশ পাঠানো হয়েছে| আগামীকাল ৱুধবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে|

প্রসঙ্গত, নারদকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের অভিযুক্তদের তালিকায় ৪ নম্বরে নাম রয়েছে অধ্যাপক সৌগত রায়ের| এই নিয়ে এফআইআরে থাকা চার নম্বর অভিযুক্তকে তলব করল সিবিআই| তদন্তকারীদের অভিযোগ, নারদা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে সৌগতকে নগদ পাঁচ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গিয়েছে| লোকসভা নির্বাচনের আগে ২৭ এপ্রিল ২০১৪ সালে সেই টাকা নিয়েছিলেন সৌগত রায়| সেই বিষয়ে জেরা করার জন্যই তলব করা হয়েছে সৌগতকে|

সিবিআই জানতে চায়, সৌগত কেন পাঁচ লক্ষ টাকা নিয়েছেন| সেই টাকা কোথায় খরচ করেছিলেন| সেই টাকার প্রেক্ষিতে আয়কর জমা দিয়েছেন কিনা| ম্যাথু ওরফে সন্তোষকে কে সৌগতর কাছে পৌঁছে দিয়েছিল, সে ব্যাপারেও জেরা করা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে|

প্রসঙ্গত, ৱুধবার একইসঙ্গে তলব করা হয়েছে নারদাকর্তা ম্যাথু স্যামুয়েলকেও| নারদের ভিডিও ফুটেজে থাকা অভিযুক্তদের চিহ্নিত করার জন্য জন্য ম্যাথুকে তলব করা হয়েছে| তবে সিবিআই সূত্রে খবর, প্রয়োজনে সৌগত এবং ম্যাথুকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে| এমাসেই তাঁরা আরও বেশ কয়েকজন অভিযুক্তকে জেরা করার জন্য তলব করতে চলেছে| এর জেরে শাসকদলের উপর চাপ আরও কয়েকগুণ বাড়তে চলেছে বলে রাজনৈতিক মহলের ধারনা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top