নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): মানুষকে নোট বদলানোর সুযোগ দিন| অচল ৫০০ ও ১০০০ টাকার নোট বদল প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারে ‘ধমক’ দিল সুপ্রিম কোর্ট| ২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাত থেকে বাতিল করে দেওয়া হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| পরিবর্তে বাজারে এসেছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট| এখনও অনেক মানুষ বাতিল নোট জমা দেওয়ার সুযোগ পাননি| তাই নোট বাতিলের প্রায় ৮ মাস পরে, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে সুপ্রিম কোর্ট জানাল, মানুষের কষ্টার্জিত টাকাকে আপনারা এভাবে আবর্জনায় পরিণত করতে পারেন না| শীর্ষ আদালতের বক্তব্য, বাতিল নোট বদলের জন্য সরকারের মানুষকে আরও একটা সুযোগ দেওয়া উচিত| এই সুযোগ দেওয়া হবে কি না, তা দুই সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট|
মঙ্গলবার কার্যত ধমক দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘কোনও ব্যক্তির কষ্টার্জিত টাকাকে আপানারা আবর্জনায় পরিণত করতে পারেন না| আপনারা জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁদের জন্য একটা ব্যবস্থা করবেন| যাঁরা প্রকৃতই সমস্যায় পড়েছেন, এখন তাঁদের থেকে আপনারা মুখ ফিরিয়ে নিতে পারেন না| যদি কেউ এটা প্রমাণ করতে পারেন যে তাঁর কাছে নিজের বৈধ টাকাই রয়েছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি সমস্যার মধ্যে থাকায় পুরনো নোট ব্যাঙ্কে জমা দিতে পারেননি, তাহলে অবশ্যই তাঁর সেই টাকা জমা দেওয়ার জন্য একটা সুযোগ পাওয়া উচিত|’
শীর্ষ আদালতের ধমকের পরই সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার জানিয়েছেন, নোট বদলের জন্য ব্যক্তির প্রকৃত সমস্যা খুঁটিয়ে দেখে নিতে সরকার রাজি| অনুরোধ করে তিনি জানিয়েছেন, বাতিল নোট বদলে সবার জন্য জেনারেল উইন্ডো খোলার নির্দেশ যেন সুপ্রিম কোর্ট না দেয়|
সুযোগ দেওয়া হোক নোট বদলানোর, কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















