News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বস্ত্র কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত ১০
Image

বাংলাদেশে বস্ত্র কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত ১০

ঢাকা, ৪ জুলাই (হি.স.): বাংলাদেশের গাজীপুরে বস্ত্র কারখানায় বয়লার বিস্ফোরণে মৃতু্য হল ১০ জনের| এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন| তাঁদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| গাজীপুরের সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়ায় অবস্থিত মাল্টি ফ্যাবস নামক ওই বস্ত্র কারখানাটি| সোমবার রাতে কারখানার ডায়িং সেকশনে বিস্ফোরণ ঘটে| ঘন্টাখানেকের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় বস্ত্র কারখানাটি| ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৮ জনের মৃতদেহ| পরে হাসপাতালে আরও দু’জনের মৃতু্য হয়েছে| আতাউর রহমান নামে এক জন দমকল আধিকারিক জানিয়েছেন, চারতলা ও বস্ত্র কারখানার একতলা ও দোতলার একাংশ বিস্ফোরণের জেরে ভেঙে গিয়েছে| বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে|
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ মাহমুদ হাসান জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর‌্যন্ত ১০ জনের মৃতু্য হয়েছে| মৃতদের নাম হল, আলামিন হোসেন, মজিৱুর রহমান, বিপ্লব চন্দ্র শীল, মাহৱুৱুর রহমান, আব্দুস সালাম ও গিয়াস উদ্দিন| বাকি ৪ জনের নাম ও পরিচয় এখনও পর‌্যন্ত জানা যায়নি| নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top