News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের উদ্দেশ্যে জঙ্গলে রাখা ১২টি গরু আটক করে বিপাকে পুলিশ
Image

পাচারের উদ্দেশ্যে জঙ্গলে রাখা ১২টি গরু আটক করে বিপাকে পুলিশ

নিজস্ব প্রতিনিধি আগরতলা, ১৮ জুন৷৷ পাচারের উদ্দেশ্যে জড়ো করা গরু আটক করে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে পুলিশ৷ ত্রিপুরার ফুলবারিকান্দি এলাকার এই ঘটনারে গরুগুলির কোনও মালিক পাওয়া যায়নি৷ পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ফুলবারিকান্দি এলাকায় জঙ্গলে বেশ কয়েকটি গরু পাচারের জন্য জড়ো করা হয়েছে৷ খবর পেয়ে ছুটে যান পুলিশ৷ জঙ্গলে লুকিয়ে রাখা ১২ টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ৷ গরুগুলির কোনও মালিক পাওয়া যায়নি৷ পুলিশ জানতে পেরেছে আগের দিন বিকালে ধর্মনগরের কদমতলা গরু বাজার থেকে এই গরুগুলি কিনে পাচারের উদ্দেশ্যে ফুলবাড়িকান্দি এলাকায় নিয়ে আসা হয়৷ সকাল গড়িয়ে বিকাল এমনকি সন্ধ্যায়ও এই গরু গুলির মালিকানা দাবী করেনি কেউ৷ জানা গেছে, বিশালগড়ে নিয়ে যাবার জন্য পাচারকারীরা প্রস্তুতি নিচ্ছিল৷ এই অবস্থায় পুলিশের অভিযোগে ধরা পড়ে ১২ টি গরু৷ যার বাজার দর ৩ লক্ষাধিক টাকা হবে৷ কিন্তু এই গুরুগুলি আটক করে বিপাকে পড়ে পুলিশ৷ কৈলাশহর এলাকায় গুরুর কোনও খোয়ার না থাকায় গরুগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে পুলিশ সমস্যায় পড়েছে৷ পুর পরিষদ পরিচালিত খোয়ারও নেই কৈলাশহরে৷ মাঝে  মধ্যেই পাচারের উদ্দেশ্যে বহন করা গবাদি পশু আটক করে পুলিশ৷ কিন্তু সেগুলো রাখার মতো স্থান নেই৷ থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক কারণে গরুগুলোকে উপবাস রাখতে পারে না পুলিশ৷ এদিনের গরু উদ্ধারের ঘটনা আদালতকে জানাবে পুলিশ৷ কিন্তু গরু রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পুলিশ৷ পুর পরিষদ যদি উদ্যোগ নিয়ে একটি খোয়ারের ব্যবস্থা করলে আগামী দিনে গবাদি পশু রাখতে সুবিধা হবে সকলের৷ অনেক সময় শহরের রাস্তায় গরু, ছাগল পাওয়া যায়৷ এগুলি পুলিশকে আটক করতে হবে৷  কিন্তু রাখার মত খোয়ার না থাকায় সমস্যা হচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top