News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে সিপিএম ক্যাডার হামলায় জখম বিজেপির ছয়জন কর্মী
Image

পৃথক স্থানে সিপিএম ক্যাডার হামলায় জখম বিজেপির ছয়জন কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ পৃথক স্থানে সিপিএম ক্যাডারদের আক্রমণে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা৷ অভিযোগ খুমুলূঙ এবং ধর্মনগরের বাতরাশিতে সিপিএম ক্যাডারদের অতর্কিত আক্রমণে বিজেপির চার যুবকর্মী সহ ছয়জন আহত হয়েছেন৷ ভাঙচুর করা হয়েছে চারটি গাড়ি৷ ধর্মনগরে বিজেপির পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিজেপি৷
বৃহস্পতিবার খুমুলুঙয়ে বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা৷ সভায় সুবলবাবু বক্তব্য রাখার সময় বেশ কয়েকজন সিপিএম কর্মী অতর্কিত আক্রমণ চালায়৷ তাতে শুভলক্ষ্মী দেববর্মা এবং অন্তরাই দেববর্মা আক্রান্ত হন৷ তাদের খুমুলুঙ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসক৷ বিজেপির অভিযোগ সিপিএম কর্মীরা গাড়ি ভাঙচুরও করেছে৷ এদিকে, বিজেপি কর্মীরাও সিপিএম ক্যাডারদের উপর পাল্টা প্রতিরোধ গড়ে তুলে৷
অন্য আরেকটি ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ ধর্মনগরের বাতরাশিতে৷ ধর্মনগর পুর পরিষদের ৩৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানীয় জলের সমস্যা চলছে৷ এর প্রতিবাদে বিজেপি যুব মোর্চা এদিন ধর্মনগর পানীসাগর সড়ক অবরোধের সিদ্ধান্তও নেয়৷ খবর পেয়ে কাউন্সিলার বুকলাই মিয়ার নেতৃত্বে সিপিএম ক্যাডাররা যুব মোর্চার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়৷ তাতে জয়দ্বীপ শর্মা, শ্যামল নাথ, অভিজিৎ মল্লিক এবং আরিকুল ইসলাম গুরুতর জখম হন৷ তাদের ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক বিজেপি যুব মোর্চার চারজনকেই ভর্তি করেন৷ এই ব্যাপারে ধর্মনগর থানায় একটি এফআইআর করেছে বিজেপি৷ তবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের ক্যাডার হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top