News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবীতে জাতীয় সড়ক অবরোধ রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঃ বিজন ধর
Image

তিপ্রাল্যান্ডের দাবীতে জাতীয় সড়ক অবরোধ রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ তিপ্রাল্যান্ডের দাবিতে জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ করার পরিকল্পনা

সোমবার সাংবাদিক সম্মেলনে বিজন ধর৷ ছবি নিজস্ব৷

রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমান৷ বিজেপি’র মদতেই আইপিএফটি এই ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তাঁর দাবি, মণিপুরের কায়দায় ত্রিপুরা দখল করতে চাইছে বিজেপি৷
আগামী ১০ জুলাই থেকে তিপ্রাল্যান্ডের দাবিতে আইপিএফটি জাতীয় সড়ক অবরোধ করবে, এবিষয়ে বিজনবাবুর কটাক্ষ, মণিপুর দেখে মনে হচ্ছে রাজ্যের ক্ষেত্রেও বিজেপি একই কায়দা অবলম্বন করতে চলেছে৷ তিনি বলেন, নির্বাচনের আগে নাগা উগ্রবাদীদের সাথে গোপন সমঝোতা করেছিল বিজেপি৷ ফলশ্রুতিতে মণিপুরে বেশ কয়েকদিন জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল৷ তখন মণিপুরের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসলে এই সমস্যার সমাধান হবে৷ দেখা গেল, মণিপুরে বাঁকা পথে বিজেপি সরকার গঠনের ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার হয়ে গেল৷ জাতীয় সড়ক অবরোধ থাকাকালীন পুলিশের গুলিতে যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা এবং একটি করে চাকুরী দেওয়া হবে তদানিন্তন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু, তাতে অবরোধকারীরা সায় দেয়নি৷ অথচ দেখা গেল, সরকার বদলের পর বিজেপি ক্ষতিগ্রস্থ পরিবারদের ৫ লক্ষ টাকা করে তুলে দিয়েছে৷ তাতেই অবরোধ প্রত্যাহার হয়েছে৷ এর থেকে স্পষ্ট যে, সরকার পরিবর্তনের উদ্দেশ্যেই জাতীয় সড়ক অবেরাধের চক্রান্ত করেছিল বিজেপি৷
বিজনবাবু বলেন, ত্রিপুরাতেও এমনই পরিকল্পনার আঁচ মিলেছে৷ প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রীর বৈঠক হওয়ার পরই আইপিএফটি জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে৷ তিনি বলেন, এই ঘটনায় স্পষ্ট যে বিজেপির ইন্ধনেই আইপিএফটি জাতীয় সড়ক অবরোধ করতে চলেছে৷ তাঁর দাবি, রাজ্যের ধর্মনিরপেক্ষ জনগণ তা কখনোই মেনে নেবেন না৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top