News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই’র দ্বাদশ পরীক্ষায় সম্ভাব্য কৃতি তালিকায় ১ম-২য় হিন্দী সুকল
Image

সিবিএসই’র দ্বাদশ পরীক্ষায় সম্ভাব্য কৃতি তালিকায় ১ম-২য় হিন্দী সুকল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ রবিবার সিবিএসই এর দ্বাদশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ সারা দেশের সাথে পাল্লা দিয়ে পার্বতী রাজ্য ত্রিপুরার মেয়েরাও ছেলেদের টেক্কা দিয়েছে৷ কৃতিদের সম্ভাব্য তালিকায় সংখ্যায় মেয়েরাই বেশী৷ সম্ভাব্য তালিকায় শীর্ষ স্থানে রয়েছে আগরতলা শহরের হিন্দী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী অধ্যেতা সরকার৷ তার প্রাপ্ত নম্বর ৯৬.৬ শতাংশ৷ যার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্সের ইনফরমেটিক প্রেকটিস ও রসায়ণে একশর মধ্যে একশ নম্বর৷
মেয়ের এই ফলাফলে উচ্ছ্বসিত অধ্যেতার বাবা মা৷ জানা গিয়েছে বাবা ডঃ দেবপ্রসাদ সরকার৷ কৃষি দপ্তরের অধিকর্তা তিনি৷ অন্যদিকে মা সুস্বাগতা কর৷ পেশায় ডেন্টাল সার্জন৷ এক সাক্ষাৎকারে অধ্যেতা জানিয়েছে, কঠোর পরিশ্রমেরই ফলেই এই ফলাফল৷ পড়াশুনায় একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল তার৷
এদিকে, সিবিএসইতে মেয়েদের উল্লেখযোগ্য ফলাফল প্রসঙ্গে এই কৃতি জানিয়েছে, কঠোর পরিশ্রমী হয় মেয়েরা৷ তাই তারা এগিয়ে যেতে পারছে৷ তার পরবর্তী লক্ষ্য একজন চিকিৎসক হওয়া৷ রাজ্যের বাইরে গিয়েই সে উচ্চশিক্ষা নিতে চায়৷ জানা গিয়েছে, অধ্যেতা দশম শ্রেণী পর্যন্ত সে হলিক্রস সুকলে পড়াশুনা করেছে৷ তারপর সে হিন্দূ সুকলে চলে যায়৷ আইসিএসই পরিচালিত দশম শ্রেণীর পরীক্ষাতেও সে ৯৫.৪ শতাংশ নম্বর পেয়েছিল৷ সিবিএসইর দ্বাদশের কৃতিদের সম্ভাব্য তালিকার দ্বিতীয় স্থানটিও গিয়েছে হিন্দী সুকলের দখলেই৷ এই সুকলেরই ছাত্রী অন্বেষা মজুমদার ৯৫.৮ শতাংশ নম্বর পেয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top