News Flash

  • Home
  • Uncategorized
  • দলকে শক্তিশালী করতে কংগ্রেসে সাংগঠনিক নির্বাচন ও সদস্য সংগ্রহ
Image

দলকে শক্তিশালী করতে কংগ্রেসে সাংগঠনিক নির্বাচন ও সদস্য সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ সাংগঠনিক বিস্তার এবং দলকে শক্তিশালি করার লক্ষ্যে ঝাঁপাবে প্রদেশ কংগ্রেস৷ তারই অঙ্গ হিসেবে ৩০ মে পর্যন্ত প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করা হবে৷ রবিবার সাংবাদিক সম্মেলনে সদস্যপদ সংগ্রহ অভিযান সহ দীর্ঘ কর্মসূচীর বিষয়ে জানিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা আই জি সানাদি৷
তিনি জানান, আগামী ৭ থেকে ২০ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বুথ কমিটি নির্বাচন৷ তারপর ২১ আগষ্ট থেকে ৪ সেপ্ঢেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্লক কমিটি নির্বাচন৷ জেলা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে৷ সবশেষে প্রদেশ কমিটির নির্বাচন ১৬ সেপ্ঢেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে৷ নবগঠিত কমিটিগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ পদ সংরক্ষিত রাখা হয়েছে৷ তাছাড়া এসটি/এসসি/সংখ্যালঘুদের জন্য ২০ শতাংশ পদ সংরক্ষিত রাখা হয়েছে৷ তিনি জানান, এদিন সকালেই প্রদেশ কংগ্রেসের বুথ, ব্লক এবং জেলাস্তরের কমিটির কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে সংগঠনকে পুনর্জ্জিবিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, চিটফান্ড সহ একাধিক ইস্যুতে আগামী ২১ জুন ধলাই জেলার মনুঘাটে বিডিও অফিসের ধর্ণা সংগঠিত করা হবে৷ এরপর সমস্ত ব্লকে এই ধর্না কর্মসূচী সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস৷ আগামী ৯ আগষ্ট থেকে প্রত্যেক জেলায় সিপিএম ত্রিপুরা ছাড় ডাক দিয়ে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করা হবে৷ পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মশতবর্ষ উৎসবের আকারে পালন করা হবে৷
বীরজিৎবাবু আরো জানান, জাতীয় স্তরে কংগ্রেস এবং সিপিএম’র সাথে গাঁট বাধলেও রাজ্যে এমন কোন সম্ভাবনা নেই৷ কংগ্রেস হাইকমান্ডকে এবিষয়ে জানানো হয়েছে৷ রাজ্যে সিপিএম’র বিরুদ্ধে লড়াই করবে কংগ্রেস৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top