নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ আজ বিধানসভায় অধিবেশনে প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ বিধানসভায় উপাধ্যক্ষ পবিত্র কর প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর স্মৃতিচারণ করেন৷ তাঁর অকাল প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে ও তাঁর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে৷ বিধানসভার সদস্য-সদস্যাগণ তাঁর স্মৃতির উদ্দেশ্যে ২ মিনিট নীরবতা পালন করেন৷
অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়ার পশ্চিম চড়কবাই গ্রামের বাসিন্দা শহীদ বীর জওয়ান অমল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্য- সদস্যাগণ দু’মিনিট নীরবতা পালন করেন৷ উল্লেখ্য, গত ৯মে ২০১৭ এস এস বি-র ১৫ নং ব্যাটে- লিয়ানের সাব-ইন্সপেক্টর অমল সরকার আসামের কোকরাঝাড়ে এন ডি এফ বি জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন৷ ত্রিপুরা বিধানসভায় আসামের এন ডি এফ বি জঙ্গীদের এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷
সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত শহিদ রাজ্যের বীর সন্তান অমল সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে৷

বিধানসভায় শোক প্রস্তাব
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















