News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস মোকাবিলায় ব্রিটেনের পাশে রয়েছে ভারত, বার্তা রাষ্ট্রপতির
Image

সন্ত্রাস মোকাবিলায় ব্রিটেনের পাশে রয়েছে ভারত, বার্তা রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): ব্রিটেনের ম্যানচেস্টারের একটি প্রেক্ষাগৃহে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি প্রণব

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

মুখোপাধ্যায়| জঙ্গি হামলায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি| টুইট করে রাষ্ট্রপতি জানান, সন্ত্রাস মোকাবিলায় ব্রিটেনের পাশে রয়েছে ভারত| ম্যানচেস্টারের প্রেক্ষাগৃহে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও| জাতি ও ধর্ম নির্বিশেষে সকল দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসতে আহ্বাণ জানান সোনিয়া|
এই জঙ্গি হামলার নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টুইট করে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘এই ঘটনায় আমি শোকাহত| এই ধরনের হামলা কাপুরুষদের কাজ|’ অন্যদিকে, বিশ্বে শান্তি নিশ্চিত করতে সকলকেই এগিয়ে আসার বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| ম্যানচেস্টারে জঙ্গি হামলার নিন্দা করে শোকপ্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ কমন্সের স্পিকার পল রায়ান-ও| তিনি টুইট করেছেন, ‘কতগুলি তরুণ ও নিরীহ মানুষের প্রাণ গেল| এই হামলায় মৃতদের পরিবারের জন্য প্রার্থনা জানাচ্ছি|’
স্থানীয় সময় সোমবার রাতে ম্যানচেস্টারের একটি প্রেক্ষাগৃহে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট চলছিল| রাত তখন ১০.৩০ মিনিট হবে, আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে প্রেক্ষাগৃহ| ঘটনাস্থলেই মৃতু্য হয় ১৯ জনের| পরে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন| গুরুতর আহত হয়েছেন আরও ৫৯ জন| সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ‘পুলিশের অনুমান এটি সন্ত্রাসবাদী হামলা| সরকারের তরফে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে| আহত এবং নিহতদের পরিবারের পাশে আমি আছি|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top