News Flash

  • Home
  • Uncategorized
  • পাথর ছোঁড়া বিক্ষোভকারীকে জিপে বাঁধা মেজর গগৈকে পুরস্কৃত করলেন সেনা প্রধান
Image

পাথর ছোঁড়া বিক্ষোভকারীকে জিপে বাঁধা মেজর গগৈকে পুরস্কৃত করলেন সেনা প্রধান

শ্রীনগর, ২৩ মে (হি.স.) : বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পেতে পাথর ছোঁড়া বিক্ষোভকারীকে জিপে বাঁধা মেজর লিটুল গগৈকে পুরস্কৃত করল সেনা|  সেনা প্রধান বিপিন রাওয়াত নিজে মেজর গগৈয়ের হাতে তুলে দিয়েছেন পুরস্কার| গত ৯ এপ্রিল শ্রীনগর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন চলাকালীন কয়েকহাজার পাথরছোঁড়া বিক্ষোভকারী ভোটদান কেন্দ্র ঘিরে ফেলে| ভেতরে আটকে পড়া আধাসামরিক জওয়ান, পুলিশ কর্মী ও ভোটকর্মীদের কাছ থেকে বার্তা পেয়ে ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের এক কোম্পানি সেনা নিয়ে উপস্থিত হন মেজর গগৈ| পাথরবাজদের হাত থেকে এতগুলো মানুষকে বাঁচাতে সেদিন এক অভিযুক্তকে ধরে ফেলে তাকে জিপের বনেটে বেঁধে ফেলার নির্দেশ দেন তিনি| জিপটিকে সামনে রেখে নিরাপদে বেরিয়ে যান সকলে| এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও তাঁর দ্রুত নেওয়া সিদ্ধান্ত সেনা অফিসারদের প্রশংসা কুড়িয়েছে| যার পুরস্কার পেলেন ওই মেজর| এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্র ও সেনা উভয়েই ৱুঝিয়ে দিল, কাশ্মীর উপত্যকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে কঠোর পদক্ষেপের পথেই হাঁটবে তারা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top