News Flash

  • Home
  • Uncategorized
  • চুরির ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত কাঞ্চনপুরের শরণার্থী শিবির এলাকা
Image

চুরির ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত কাঞ্চনপুরের শরণার্থী শিবির এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ চুরির ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাঞ্চনপুরের নাইসিংপাড়া, গছিরাম পাড়া, আশা পাড়া, কাশীরামপুর, লক্ষ্মীপুর সহ মিজোরামের রিয়াং বাস্তুচ্যুতদের শিবির সংলগ্ণ এলাকা৷ গত বছর ঠিক এমনই চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা৷ এমনই পরিস্থিতি আবারও তৈরি হয়েছে৷ পুলিশ প্রশাসন পূর্বের ঘটনার কথা স্মরণ রেখে তড়িঘড়ি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ তবে গোটা এলাকাজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ গোটা এলাকায় প্রচুরপুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করে রাখা হয়েছে৷ পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে কাঞ্চনপুরে ছুটে গেছেন পুলিশের ডিজি, ডিআইজি থেকে শুরু করে একাধিক পুলিশ কর্তা৷ পুলিশ প্রশাসন কড়া নজর রেখে চলেছে পরিস্তিতির উপর৷ বাড়তি নজর রাখা হচেছ রিয়াং উদ্বাস্ত্যু ক্যাম্পগুলোর উপর৷ আগামী ২৩ মে প্রশাসনের পক্ষ থেকে এলাকার শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে৷ মহকুমা পুলিশ অফিসার জানিয়েছেন, এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে৷ চিন্তার কোনও কারণ নেই৷ পরিস্থিতি স্বাভাবিক৷ ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে দশদার লক্ষীপুর গ্রামে৷ ঐ গ্রামের বাসিন্দা অনাদি পালের বাড়িতে প্রায়ই মোরগ চুরি হয়ে যাচ্ছে৷ শুক্রবার মোরগ চুরি করতে এসেই হাতে নাতে ধরা পড়ে বলরাম রিয়াং (২৬) নামে এক যুবক৷ ধৃত বলরাম নাইসিংপাড়া উদ্বাস্তু ক্যাম্পের বাসিন্দা৷ অভিযোগ চুরি করতে এসে ধরা পড়ার পর তাকে এলাকাবাসী মারধর করে ছেড়ে দেয়৷ এরপর সে ক্যাম্পে চলেও যায়৷ কিন্ত রাতেই তাকে ক্যাম্প থেকে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে আসে এবং কাঞ্চনপুর থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ পরে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ জিবি থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতা পাঠানো হয়েছে৷ যথারীতি পুলিশের কাছেও এই খবর আসে৷ কিন্তু এই ঘটনা জানাজানি হতেই কাশীরামপুরের স্মৃতি ফিরে আসে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে৷ পুলিশ প্রশাসন দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top