News Flash

  • Home
  • Uncategorized
  • ১লা জুলাই চালু হচ্ছে জিএসটি, উপকৃত হবে রাজ্য
Image

১লা জুলাই চালু হচ্ছে জিএসটি, উপকৃত হবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ ১লা জুলাই গোটা দেশে চালু হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস টেক্স৷ তাতে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম কমছে৷ পাশাপাশি কর ব্যবস্থায় নতুন পদ্ধতির ফলে রাজ্য উপকৃত হবে৷ কারণ, এমন অনেক কর ছিল যার ভাগ রাজ্য পেত না৷ এদিকে, রাজ্যের ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও উপকৃত হবেন৷ কারণ, নতুন এই কর ব্যবস্থায় পূর্বোত্তর সহ বিশেষ ক্যাটাগরির ১১টি রাজ্যের দশ লক্ষের নিচে যাদের বার্ষিক বাণিজ্য তাদেরকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে৷ ফলে তাদের জিএসটি চালু হলে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়৷ তাতে রাজ্যের বর্তমান নিয়ম অনুযায়ী সকলকেই যেখানে ভ্যাট এবং সিএসটির নথিভূক্ত করা বাধ্যতামূলক ছিল, জিএসটি চালু হওয়ার পর থেকে তারা রেহাই পাবেন৷
শনিবার জিএসটি সম্পর্কে অর্থ দপ্তরের উদ্যোগে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সচিবালয়ের ২নং কনফারেন্স হলে কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, ১৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে দেশের ১২১১টি পণ্যকে চারস্তরিয় কর ব্যবস্থায় বন্টন করা হয়েছে৷ ৮৫টি পণ্যের উপর কোন বসবে না৷ ১৭০টি পণ্য ৫ শতাংশ, ২০৫টি পণ্য ১২ শতাংশ, ৫২১ টি পণ্য ১৮ শতাংশ এবং ২৩০টি পণ্য ২৮ শতাংশ কর স্তরে রাখা হয়েছে৷ স্বর্ণ এবং বিড়ির উপর কর কি বসানো হবে ঐ বৈঠকে কোন সিদ্ধান্ত নেওয়া যায়নি৷ তবে, আগামী ৩রা জুন জিএসটি কাউন্সিলের সর্বশেষ বৈঠকে ঐ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷
এদিন তিনি জানান, ২০০৬ সালে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সভাপতি করে সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়৷ এরপর বিভিন্ন পর্যায়ে বৈঠকের পর দশ বৎসর পরে অর্থাৎ ২০১৬ সালে বিলটি সাংবিধানিক রূপ পায়৷ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সভাপতি করে সব রাজ্যের অর্থমন্ত্রিদের নিয়ে গঠন করা হয়েছে জি এস টি কাউন্সিল৷ জি এস টি কাউন্সিলের ১৪তম বৈঠক ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হয়েছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে৷ ঐ বৈঠকের আলোচনার বিস্তৃত তথ্য প্রকাশিত হবার পর জি এস টি সম্পর্কিত আরও বিষয় সুষ্পষ্ট হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ বর্তমানে রাজ্যে ৭টি কেন্দ্রীয় কর এবং ৪টি রাজ্য কর চালু রয়েছে৷ জি এস টি চালু হবার ফলে এই ১১টি কর একত্রিত হয়ে একটি কর ব্যবস্থায় চলে আসবে, যার ফলে কর ব্যবস্থার সরলীকরণ হবে বলে তিনি মন্তব্য করেন৷ জি এস টি-তে ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ মোট চারটি স্তরে কর রয়েছে৷ জি এস টি ব্যবস্থাটি অনলাইনে পরিচালিত হবে বলে তিনি জানানষ স্টেট জি এস টি – স্ব স্ব রাজ্যের নিবধানসভায় পাশ করাতে হবে৷ আগামী ২৩ মে বিধানসভার বিশেষ অধিবেশনে দি ত্রিপুরা গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ২০১৭ বিলটি পেশ করা হবে বলে তিনি জানান৷ কর্মশালায় জি এস টি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন রাজ্যের জি এস টি -র নোডাল অফিসার অশীণ বর্মণ৷ কর্মশালায় প্রশ্ণোত্তর পর্বে জি এস টি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা আলোচনা অংশগ্রহণ করেন৷ কর্মশালায় স্বাগত ভাষণ রাখেন ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস ড দেবমিতা কিলিকদার৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top