News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতিতে সিপিএমকে দিশা দেখাতে এলেন কারাত-ইয়েচুরি
Image

রাজ্যের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতিতে সিপিএমকে দিশা দেখাতে এলেন কারাত-ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজ্যের ক্রমপরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শনিবার শুরু হয়েছে

শনিবার আগরতলায় সিপিএম রাজ্য কমিটির বৈঠকে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (ডানে) এবং প্রাক্তন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত (বাঁয়ে)৷ ছবি নিজস্ব৷

সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের বৈঠক৷ শনিবার বিকেলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন পার্টির শীর্ষ স্থানীয় দুই নেতা সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাত৷ সাধারণত রাজ্য কমিটির বৈঠকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি এভাবে লক্ষ্য করা যায় না৷ পার্টির এক নেতা জানিয়েছেন, ত্রিপুরার নির্বাচনে আর খুব বেশী দিন বাকি নেই৷ আর এই বারেই প্রথম ত্রিপুরায় ক্ষমতাসীন সিপিআইএম যথেষ্ট চ্যাপের মুখে পড়েছে৷ সাম্প্রতিক উপনির্বাচন গুলিতে দেখা গেছে ১৫ শতাংশ ভোট পাওয়া বিজেপি ৩৫ শতাংশ ভোট পেয়ে সিপিআইএমকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে৷ অন্য দিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে৷ এই অবস্থায় আগামী নির্বাচনে সিপিআইএম এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব সূত্রে আরও জানা গেছে, পার্টির দুই সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে উপস্থিত থেকে আলোচনায় অংশ নিয়েছেন৷ পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর শুরুতেই প্রস্তাব পেশ করেছেন৷ সে অনুযায়ী আলোচনাও শুরু হয়েছে৷ রবিবারও এই বৈঠক চলবে৷
এদিনের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে জাতীয় স্তরের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখেছে বিজেপি এরাজ্যেও হাওয়া তাদের অনুকূলে নিয়ে যাওয়ার চেষ্টার বিষয়টি৷ অবিজেপি বিরোধী দলগুলিগুলির সাথে অদৃশ্য সমঝোতার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে৷ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাথে সমদূরত্ব বজায় রেখেছে বিজেপি৷ এর ফায়দা কিভাবে নেওয়া যায় সেবিষয়ে কেন্দ্রীয় নেতারা নিজেদের মতামত জানিয়েছেন বলে সূত্রের খবর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top