News Flash

  • Home
  • Uncategorized
  • পুষ্টি প্রকল্প মার খাচ্ছে অঙ্গনওয়াড়ির দিদিমনি ও হেল্পারদের উদাসীনতায়
Image

পুষ্টি প্রকল্প মার খাচ্ছে অঙ্গনওয়াড়ির দিদিমনি ও হেল্পারদের উদাসীনতায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২০ মে৷৷ কি হালে যে রয়েছে এ রাজ্যের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলি রাজ্যের বিভিন্ন এলাকায় না গেলে কোনোমতেই বুঝে উঠা মুশকিল৷ রাজ্যের বর্তমান বামফ্রন্ট সরকার বিভিন্ন সভা সমিতিতে দাবি জানায়, শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর৷ কিন্তু আদাতে এই উদ্যোগ কতটা স্বার্থক রূপ পাচ্ছে তা জানা যায় ওই সকল বিদ্যালয়গুলিতে পা রাখলেই৷ এলাকার লোকজনদের অভিযোগ সুকলের দালান বাড়ি নির্মাণ করে দিলেই ছাত্রছাত্রীরা যদি শিক্ষিত হয়ে উঠতো তবে কোন কথাই ছিলনা৷ কি রকম পরিকাঠামোগত দুর্বলতম ধুকছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তা ওই সকল এড়াকায় পা না রাখলে বুঝে উঠার উপায় নেই৷ এমনই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হল বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আশাবাড়ী দক্ষিণ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি৷ সকাল সাতটায় এই কেন্দ্রের দিদিমনি এবং হেল্পার আসার কথা৷ কিন্তু কোন দিন আটটার আগেও সেন্টারে দিদিমনি ফাতেমা আক্তার প্রবেশ করেন না৷ অঙ্গনওয়াড়ি সেন্টারের হেল্পার স্বপ্ণা বেগম তিনিও তার দেখাদেখিতে আটটার সময় সেন্টারে আসে৷ আধ ঘন্টা কিংবা এক ঘন্টা থেকে দিদিমনি সোজা চলে যান বাড়িতে৷ ফলে, মিড-ডে মিল পরিষেবা ও ব্যাহত হচ্ছে দিনের পর দিন৷ এ নিয়ে এলাকার অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি ফাতেমা আক্তারের বিরুদ্ধে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ৷ তারা জানান দিদিমনি সময়মত না আসার কারণেই পঠন পাঠন লাটে উঠেছে এবং তার মুখের ব্যাবহারের কারনে ছাত্র ছাত্রীরা এই সেন্টারে আসতে চায়না৷ এনিয়ে স্থানীয় লোকজনরা জানান দালাল বাড়ি নির্মাণ করে দিয়ে নিজের দায়িত্ব খালাস করে দিয়েছে আইসিডিএস৷ বক্সনগরের সি ডি পি ও রাজিব দাস যদি সময় মত একটু খোঁজখবর নিলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা এমনটা হত না বলেই মতামত সংশ্লিষ্ট এলাকার লোকজনদের৷
এদিকে, মহকুমার আরও কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও অনুরূপ অবস্থা৷ নিয়মিত দিদিমনি ও হেল্পার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাচ্ছেন না৷ তাতে মা ও শিশু পুষ্টি প্রকল্প মাঠে মার খাচ্ছে৷ এদিকে, অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি হেল্পার শাসক দলের কট্টর সমর্থক হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top