News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে ধস, বিচ্ছিন্ন ত্রিপুরা, মাঝপথে থামল ট্রেন
Image

পাহাড় লাইনে ধস, বিচ্ছিন্ন ত্রিপুরা, মাঝপথে থামল ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ লামডিং-শিলচর রুটের পাহাড়ে ভূমিধসে ব্যাহত হয়ে পড়েছে রেল পরিষেবা৷ তাতে কাঞ্চনঝঙ্ঘা এক্সপ্রেস বদরপুরে আটকা পড়ে যায়৷ জানা গিয়েছে শনিবার রাতের মধ্যে যদি ধস সরানো সম্ভব হয় তাহলে রবিবার বদরপুর থেকে রেলটি গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ যদি ধস পরিস্কার করা সম্ভব না হয় তাহলে রবিবার বদরপুর থেকে এই এক্সপ্রেসটি পুনরায় আগরতলায় ফিরে আসবে বলে রেলওয়ে সূত্রে জানা গিয়েছে৷
আসামের অন্যতম পাহাড়ি জেলা ডিমাহাসাওয়ের (তদানীন্তন উত্তর কাছাল পার্বত্য জেলা) মুফা-দিহাটু এলাকার রেল ট্র্যাকের ওপর শনিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ ভূমিধস পড়ে৷ বেশ কয়েক মিটার ব্যাপী ধসে রেল লাইনের বিস্তর ক্ষতি হয়েছে৷ সারাইয়ের কাজ চলছে৷ যাত্রী ভুগান্তি চরমে৷ ধসের ঘটনায় শিয়ালদা বা গুয়াহাটি থেকে শিলচর এবং আগরতলাগামী (ত্রিপুরার রাজধানী) যাত্রীবাহীে ট্রেনগুলিতে সকাল থেকে লামডিং জংশনেে আটকে রাখা হয়েছে৷ তাছাড়া আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মাঝপথে আটকে রাখার পাশাপাশি সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথে আটক হাজারো যাত্রীরা চূড়ান্ত হয়রানির শিকার হচেছন বলে খবর পাওয়া গেছে৷ উত্তরপূর্ব সীমান্ত রেলের প্রধান জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানান, রাজ্যের পাহাড়ি রেল সড়কের মুফা-দিহাটু এলাকায় ট্যাকের প্রায় ৫০ মিটার এলাকার ওপর আজ শনিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ ভূমিধস পড়ে৷ পাহাড়ের মাটি ও পাথরের স্তূপ পড়েছে বলে লাইনের ওপর৷ তিনি জানান, গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ বৃষ্টির দরুনই পাহাড়ের মাটি খসে পড়েছে৷ শর্মা আরও জানান, ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা গিয়ে পৌঁছেছেন৷ ১২ ঘন্টার জন্য ওই রুট বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন ইঞ্জিনিয়াররা৷ শনিবার সন্ধ্যায়ে মধ্যে রেল ট্র্যাক পরিস্কার হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে তাঁরা৷ এক প্রশ্ণের জবাবে উত্তরপূর্ব সীমান্ত রেলের প্রধান জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা বলেন, আগের মতো আজকাল পাহাড়ের রেলসড়কে ধস পড়ে না৷ আগে এই রুটে এই মরশুমে মাসের পর মাস ভূমিধসের ফলে রেল যোগাযোগ বন্ধ থাকত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top