News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন ও পেনশন কাঠামো পুনর্বিন্যাসে আরো ১৫ দিন সময় চাইল কমিটি
Image

বেতন ও পেনশন কাঠামো পুনর্বিন্যাসে আরো ১৫ দিন সময় চাইল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ বেতন ও পেনশন কাঠামো পুনর্বিন্যাসে আরো সময় চাইল কমিটি৷ রাজ্য সরকারের কাছে আরো ১৫ দিন সময় চেয়েছে পে এন্ড পেনশন রিভিশন কমিটি৷ রাজ্য সরকার কমিটি’র আবেদনে সাড়া দিয়ে আরো ১৫ দিনের সময় দিয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
সূত্রের খবর, বেতন ও পেনশন কাঠামো পুনর্বিন্যাসে মহা সমস্যায় পড়েছে কমিটি৷ বিভিন্ন কর্মচারী সংগঠন যে মতামত পেশ করেছে তার ভিত্তিতে কাঠামো তৈরি করতে কমিটির সদস্যদের কালঘাম ছুটছে৷ গত ৫ এপ্রিল পে এন্ড পেনশন রিভিশন কমিটি গঠন করেছিল রাজ্য সরকার৷ তিন সদস্যক এই কমিটিকে কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা পুনর্বিন্যাসের দায়িত্ব দেওয়া হয়৷ সাথে বলা হয়েছে, বাজেটে কর্মচারী এবং পেনশনার্সদের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ রাজ্যের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে বেতন ভাতা কাঠামো পুনর্বিন্যাসে সুপারিশ করা হউক৷
এরই মধ্যে কর্মচারীদের অসন্তোষ অনেকটাই আঁচ করতে পারছে রাজ্য সরকার৷ কারণ, ৬০০ কোটি টাকা দিয়ে সপ্তম বেতন কমিশন চালু করা কোনমতেই সম্ভব নয়৷ আবার সপ্তম বেতন কমিশন চালু না করা হলে ভোটের মুখে কর্মচারী ও পেনশনার্সদের ক্ষোভ আছড়ে পড়তে পারে সেই অনুমানও রাজ্য সরকার করতে পারছে৷ ফলে, সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রীকে কিছুটা সুর নরম করতে দেখা গেছে৷ ৬০০ কোটি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে কর্মচারী ও পেনশনার্সদের জন্য৷ এর অতিরিক্ত কত লাগতে পারে তা সুপারিশ করুক কমিটি৷ তখন ভেবে দেখা হবে কমিটির সুপারিশ কতটা কার্যকর করা যায়, বলেছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তাতে, ধারণা করা হচ্ছে, হয়তা বা নির্বাচনের কথা মাথায় সপ্তম বেতন কমিশনের ধাঁচে কর্মচারী ও পেনশনার্সদের জন্য কিছু একটা ঘোষণা দেবে রাজ্য সরকার৷ কিন্তু, সেখানেও চালাকি করা হবে৷ সূত্রের খবর, বকেয়া ডিএ মিটিয়ে দেবে না রাজ্য সরকার৷ ফলে, ডি বকেয়া রেখে সপ্তম বেতন কমিশনের ধাঁচে কাঠামো পুনর্বিন্যাস করা হলে কর্মচারী ও পেনশনার্সদের ভাগ্যে যা জুটবে তাতে তাঁরা কতটা সন্তুষ্ট হবেন সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top