News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাকুরঘরে ফাঁসিতে আত্মঘাতী মহিলা, বিষপানে আত্মহত্যা যুবকের
Image

ঠাকুরঘরে ফাঁসিতে আত্মঘাতী মহিলা, বিষপানে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আত্মহত্যাকে কেন্দ্র করে মৃতার নিকটাত্মীয়দের মধ্যে বিবাদে তুলকালাম কান্ড ঘটে গেল জি বি হাসপাতাল চত্বরে৷ রানীরবাজার কালীনগর এলাকার বাসিনা দিপালী দাস (৫৮) মঙ্গলবার সকাল পৌণে এগারটা নাগাদ নিজ বাড়ির ঠাকুর ঘরে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেন৷ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়৷ এই ঘটনায় মৃতার তিন ছেলে ও পরিবারের সাথে মেয়ে ও জামাতার তীব্র বাক বিতন্ডা হয়৷ একসময় তা হাতাহাতিতে রূপ নেয়৷ খবর পেয়ে জি বি ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ মৃতার মেয়ে সবিতা দাসের অভিযোগ সম্পত্তির জন্য তার ভাইয়েরা মাকে যন্ত্রণা দিত৷ শারীরিক ভাবে নিগ্রহ করতো৷ ঐ মহিলার ছোট ছেলে রঞ্জন দাস তাঁকে প্রায়ই সম্পত্তির জন্য মারধর করতো বলে অভিযোগ৷ পরশু মেয়ে সবিতা দাস ও জামাত বিমল দাসকে সমস্ত ঘটনা ঐ মহিলা জানিয়েছিলেন৷ তারপরই তিনি অপমানে ফাঁসিতে আত্মহত্যা করেন৷
এদিকে, স্ত্রী সাথে ঝামেলায় বিষ পানে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি৷ জানা গিয়েছে, উদয়পুর শালগড়ার বাসিন্দা নাজির হোসেন (২৬) সোমবার রাতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন৷ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় টেপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করে৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর তিনটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, বছর দুয়েক আগে প্রতিবেশী মেয়ের সাথে প্রণয়ের সূত্রে বিয়ে হয়েছিল নাজির হোসেনের৷ তিনি চেন্নাইয়ে একটি বেসরকারী সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন৷ সাত মাস আগে তিনি বাড়ি ফিরেন৷ এর পর থেকেই স্ত্রীর সাথে ঝামেলা চলছিল৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, স্ত্রী তাকে সন্দেহের চোখে দেখতেন৷ পরিবারের অশান্তির জের অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় নাজির হোসেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top