News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ পদে ইস্তফা দেবেন না যোগী-পারির্কর ও মৌর্য
Image

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ পদে ইস্তফা দেবেন না যোগী-পারির্কর ও মৌর্য

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.) : এখনই সাংসদ পদ ছাড়ছেন না বিজেপির দুই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মনোহর পারির্কর । সামনেই রাষ্ট্রপতি নির্বাচন তাই দলীয় নির্দেশ মেনেই এখনই সাংসদ পদে ইস্তফা দেবেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারির্কর। এছাড়া এই একই কারনে সাংসদ পদে ইস্তফা দেবেন না উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের পরই সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তাঁরা।রাষ্ট্রপতি নির্বাচন মিটলে তিনিও ইস্তফা দেবেন।
এই তিনজনই বর্তমানে সাংসদ ।তবে এ বছরের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি জয়ী হওয়ার পর, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসেন যোগী আদিত্যনাথ। উপমুখ্যমন্ত্রী হন মৌর্য। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব ছেড়ে গোয়ায় ফিরে যান মনোহর পারির্কর। এঁদের মধ্যে কেউই এখনও পর্যন্ত রাজ্য বিধানসভার সদস্য হননি। সাংসদ পদ থেকে ইস্তফা দিলে তবেই বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন।
তবে ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে কোণঠাসা করতে একজোট হতে শুরু করেছেন বিরোধীরা। এমত অবস্থায় একটি ভোটও হাতছাড়া করতে নারাজ শাসক দল। তাই জুলাই মাসে রাষ্ট্রপতি নির্বাচন না মেটা পর্যন্ত দুই মুখ্যমন্ত্রী ও মৌর্য সাংসদ পদে ইস্তফা দেবেন না।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top